Main Menu

ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৩৩১

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর এডিস মশাবাহিত এই রোগে ৫৫৬ জন মারা গেছেন।

Manual5 Ad Code

একই সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নতুন করে আরও ২ হাজার ৩৩১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছর দেশে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৬ হাজার ৮৪২ জনে।

সোমবার (২৮ আগস্ট) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Manual2 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৮ হাজার ২১২ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। ঢাকার বিভিন্ন হাসপাতালে বর্তমানে ৩ হাজার ৯১৩ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ৪ হাজার ২৯৯ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন।

Manual5 Ad Code

চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে এখন পর্যন্ত ১ লাখ ১৬ হাজার ৮৪২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ঢাকায় ৫৫ হাজার ৩২৭ জন এবং ঢাকার বাইরে চিকিৎসা নিয়েছেন ৬১ হাজার ৫১৫ জন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code