Main Menu

সিলেটে ড্রেনের ভেতর লুকিয়ে থাকা যুবক উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ড্রেনের ভেতর লুকিয়ে থাকা অজ্ঞাত এক যুবককে স্ল্যাব ভেঙে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। তাৎক্ষণিকভাবে তার নাম পরিচয় জানা যায়নি।

রোববার (২৭ আগস্ট) দুপুরে ড্রেনের ভেতরে ওই যুবকের অবস্থান টের পেয়ে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে তাকে উদ্ধার করে।

Manual5 Ad Code

স্থানীয়রা জানান, দুপুরের দিকে নগরীর লামাবাজারের শরষপুর এলাকার একটি ড্রেনের ভেতর এক যুবকের অবস্থান টের পান স্থানীয়রা। তবে সেই যুবকের পরিচয় কেউ শনাক্ত করতে পারেননি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘণ্টাখানেক চেষ্টার পর তাকে উদ্ধার করতে সক্ষম হয়।

Manual7 Ad Code

এবিষয়ে তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার শহিদুল ইসলাম বলেন, ৩৫ বছর বয়সী এক যুবককে ড্রেনের ভেতর থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার যুবক মানসিকভাবে অসুস্থ। উদ্ধারের পর তিনি অস্বাভাবিক আচরণ করায় তাকে চিকিৎসার জন্য এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Manual1 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code