Main Menu

সিলেট-ভোলাগঞ্জ মহাসড়কে অবৈধ গাড়ি পার্কিং রোধে স্মারকলিপি

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-ভোলাগঞ্জ বঙ্গবন্ধু মহাসড়কের দু’পাশে অবৈধ গাড়ি পার্কিং রোধে সিলেটের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রেরণ করেছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিকাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ফয়জুর রহমান।

Manual3 Ad Code

গত বুধবার (২৩ আগস্ট) তিনি এলাকাবাসীর পক্ষে জেলা প্রশাসক বরাবর এই স্মারকলিপি প্রেরণ করেন। এই মহাসড়কে সবসময়ই অবৈধভাবে গাড়ি পার্কিং, পাথর ওয়াশিং প্লান্ট, সড়কের উপর গাড়ি রেখে পাথর উঠানামানোতে এক অসহনীয় পরিবেশ সৃষ্টি করেছে। বিশেষ করে কোম্পানীগঞ্জ উপজেলার বউবাজার, টুকেরবাজার, সাকেরা, ভোলাগঞ্জ সড়ক দখল করে অবৈধভাবে পার্কিং করে রাখা হচ্ছে ট্রাক, সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারি চালিত টমটম, মোটরসাইকেল। ফলে প্রতিনিয়ত ঘটছে সড়ক দুর্ঘটনা।

Manual8 Ad Code

এ সমস্যা দূরীকরণে উপজেলা প্রশাসনে বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা পাচ্ছেন না উপজেলার জনসাধারণ। প্রশাসনের নীরব ভূমিকায় কোনোভাবেই বন্ধ হচ্ছে না রাস্তা ব্লক করে অবৈধ গাড়ি পার্কিং। অথচ এই রাস্তা দিয়েই প্রতিদিন কয়েক হাজার পর্যটক সাদা পাথর পর্যটন স্পটে ঘুরতে যান।

Manual6 Ad Code

স্মারকলিপিতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফয়জুর রহমান বলেন, সিলেট ভোলাগঞ্জ মহাসড়কের বিভিন্ন স্থান যেমন: ধূপাগুল বাজার, টুকের বাজার, বউ বাজার, পাড়ুয়া গ্রাম সংলগ্ন রাস্তা ও ভোলাগঞ্জ বাজার প্রভৃতি স্থানে সর্বদা ছোট বড় এবং মাঝারি আকৃতির বিভিন্ন যানবাহন মূল সড়কে পার্কিং করে রাখা হয়। যার ধরুন দেশের বিভিন্ন স্থান থেকে আগত পর্যটকবৃন্দ এবং স্থানীয় মানুষের আসা যাওয়ার পথে বিড়ম্বনা এবং মালবাহী যানচলাচলের পথে বিঘ্ন ঘটে। এমনকি সারাবছর উক্ত কারণে নানা প্রকার দূর্ঘটনা এবং প্রাণহানির মতো ঘটনা ঘটছে।

Manual7 Ad Code

তিনি অভিযোগে আরও উল্লেখ করেন, উক্ত বিষয়টি সাবেক উপজেলা নির্বাহী অফিসার এবং কোম্পানীগঞ্জ থানার অফিসার ইনচার্জকে অবগতি করা হলেও এখন পর্যন্ত কোন সুরাহা হয়নি।

এমতাবস্থায় উপরোক্ত বিষয়টি বিবেচনা করে উক্ত ভোলাগঞ্জ সড়কে চলাচল করা পর্যটক এবং স্থানীয়দের জন্য নিরাপদ সড়ক গড়ে তোলার জন্য আপনাকে উদাত্ত আহ্বান জানান ফয়জুর রহমান।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code