সিলেটের ন্যায্য দাবী বাস্তবায়ন না হওয়ায় ক্ষোভ প্রকাশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটি সহ অন্যান্য সমমাননা সামাজিক সংগঠনের উদ্যোগে সিলেটবাসীর বঞ্চিত ন্যায্য দাবী-দাওয়া আদায়ের লক্ষ্যে ২৬ আগস্ট শনিবার বিকাল ৩টায় সিলেট নগরীর পুরালেনস্থ ৫৩নং সমবায় ভবন কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক অধ্যাপক এম. শফিকুর রহমান এর সভাপতিত্বে ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক রুহুল ইসলাম মিঠুর সঞ্চালনায় সভায় নেতৃবৃন্দ বলেন, ২০১৮ সাল থেকে সরকার কর্তৃক গৃহীত সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে আধুনিকায়ন ও সম্প্রসারণ করতে প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু বর্তমানে এই প্রকল্পের কাজ এগিয়ে না যাওয়ায় ক্ষোভ প্রকাশ করা হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ওসমানী বিমানবন্দরকে আইকনিক বিমানবন্দরে রূপ দিতে সেখানে দেশ-বিদেশের সকল ধরনের বিমান ওঠা-নামা করতে এবং সেখানে একটি যাত্রীর স্বজন বসার জন্য পৃথক ছাউনী নির্মাণ করার সুযোগ সৃষ্টি করতে প্রধামন্ত্রীর প্রতি জোর দাবী জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, ওসমানী বিমানবন্দরে ঘন ঘন যাত্রী হয়রানী, যাত্রীর লাগেজ কেটে মালামাল লুটপাট করে তালা পরিবর্তন করে অন্য তালা লাগেজে লাগিয়ে দেয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। সভায় নেতৃবৃন্দ বলেন, বিমান যাত্রীর স্বজনরা ওসমানী বিমানবন্দরে গেলে আনসার, পুলিশ বাহিনী কর্তৃক শৃঙ্খলার নামে লাঠিপেটা দেয়ার নিন্দা জানিয়ে ক্ষোভ প্রকাশ করা হয়।
এছাড়াও সভায় সিলেট-ঢাকা রেল রুটে বিরতিহীন বিশেষ ট্রেন চালুর ব্যবস্থা করতে সরকারের প্রতি জোর দাবী জানানো হয়।
সভায় সিলেট-ঢাকা ৬ লেন সড়ক, কুলাউড়া টু শাহবাজপুর রেলপথ প্রকল্প বাস্তবায়ন করতে সিলেট-ছাতক রেল লাইন চালু করতে জোর দাবী জানানো হয়।
সভায় অবিলম্বে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ গঠন করতে সরকারের জোর দাবী জানানো হয়। মহানগরীর ফুটপাত দখল মুক্ত রাখতে প্রশাসনের আহবান জানানো হয়। এ সব দাবী বাস্তবায়ন না করলে অত্র সংগঠনসমূহের উদ্যোগে রাজপথে আন্দোলন জোরদার করা হবে।
সভায় বক্তব্য রাখেন সিলেট বিভাগ গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি মাহবুবুর রহমান খালেদ, গণদাবী নেতা মাওলানা আছলাম রহমানী, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ এর কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জনবন্ধু ডাঃ হাবিবুর রহমান, সিলেট বিভাগ গণদাবী ফোরাম সিলেট জেলা কমিটির সাধারণ সম্পাদক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, সিলেট বিভাগ কল্যাণ সমিতির আহবায়ক প্রিন্স বাহার আহমদ চৌধুরী, গণদাবী নেতা বেলাল উদ্দিন, যুব সংগঠক আফিকুর রহমান আফিক, গণদাবী নেতা রিয়াজ উদ্দিন আহমদ, কেন্দ্রীয় নেতা জাহির উদ্দিন, মানবাধিকার সংগঠক মনোরঞ্জন তালুকদার, সিলেটস্থ সুনামগঞ্জ সমিতির সহ সভাপতি আলহাজ্ব তারা মিয়া তালুকদার, হাওর উন্নয়ন পরিষদের সাধারণ সম্পাদক খালেদ মিয়া, লেগুনা সমিতি সিলেট-১৩২৬ এর ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইনসান আলী, কোর্ট পয়েন্ট টুকেরবাজার লেঙ্গুনা সমিতির সভাপতি মোঃ শফিক আহমদ প্রমুখ।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ আশরাফুল ইসলাম। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে নিরাপদ যাতায়াত পরিষদের পূর্ণাঙ্গ কমিটি গঠিত
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: নিরাপদ যাতায়াত আন্দোলনকে সুসংগঠিত করতে সিলেটে গঠিত হয়েছে সম্পূর্ণRead More
সিলেটের দক্ষিণ সুরমায় যুবকের আত্মহত্যা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমার খোজারখলা এলাকায় মাখন মিয়ার ভাড়াটে বাসায়Read More



Comments are Closed