কমলগঞ্জে এসএসসি উত্তীর্ণ চা জনগোষ্ঠী শিক্ষার্থীদের সংবর্ধনা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুরে ‘জুম আইটি ইন্সটিটিউট’ এর আয়োজনে এসএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য চা জনগোষ্ঠীর কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শনিবার (২৬ আগস্ট) দুপুরে আদমপুর বাজারস্থ মণিপুরি কালচারাল কমপ্লেক্সে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে জুম আইটি ইন্সটিটিউটের সিইও হামোম প্রবিদ কুমার সিংহের সভাপতিত্বে ও পাত্রখোলা পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক বিজয় ছত্রী বাপ্পীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ভান্ডারীগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ খোরশেদ আলী।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামপুর পদ্মা মেমোরিয়াল পাবলিক উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ধীরেন্দ্র কুমার সিংহ, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ সভাপতি শাব্বির এলাহী, ইসলামপুর ইউনিয়নের সদস্য নুরুল হক প্রমুখ।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, দলই প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইরাস আহমেদ, পাত্রখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল, বাংলাদেশ মুসলিম চা ছাত্র যুব ফোরামের সাংগঠনিক সম্পাদক রিয়াজ আহমেদ, পাত্রখোলা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা লিটন গঞ্জু, শিক্ষক সুবীর নন্দী, চম্পক মণি, সাইবার সুরক্ষার প্রতিনিধি ইডেন সিংহ প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন জুম আইটি ইন্সটিটিউটের ডিরেক্টর নয়ন গঞ্জু।
অনুষ্ঠানে পাত্রখোলা, দলই, কুরমা, চাম্পারায়, বাঘাছড়া ও কামারছড়া চা বাগানের এসএসসি উত্তীর্ণ ৬০ জন চা সন্তানদের সংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠান শেষে চা জনগোষ্ঠীর শিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উল্লেখ্য, দক্ষিণ কমলগঞ্জের প্রান্তিক জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের তথ্য প্রযুক্তির মাধ্যমে দক্ষতা তৈরী করা এবং সাইবার নিরাপত্তা সম্পর্কে সচেতন বৃদ্ধির লক্ষ্যে এই আইটি প্রতিষ্ঠানটি চলতি বছরের গত ১৫ জুন এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে উদ্বোধন করা হয়।
Related News
শ্রীমঙ্গলে ট্রাকের ধাক্কায় ইজিবাইকচালক নিহত, আটক ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বালুবাহী ডাম্প ট্রাকের ধাক্কায় আব্দুল মান্নান (৪০)Read More
শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে নারী শ্রমিকের মৃত্যু, মরদেহ উদ্ধার
Manual8 Ad Code কমলগঞ্জ প্রতিনিধি: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে চা-বাগানের ড্রেনে পড়ে এক নারী চা-শ্রমিকের মৃত্যু হয়েছে।Read More



Comments are Closed