Main Menu

সিলেটে বিএনপির মিছিলে ককটেল বিস্ফোরণ, আটক ১

Manual5 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শনিবার (২৬ আগস্ট) সিলেটে কালো পতাকা মিছিলের আয়োজন করে বিএনপি।

Manual2 Ad Code

বিকাল সাড়ে ৪টার দিকে মহানগরীর কোর্ট পয়েন্টে আয়োজিত এই মিছিলে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ।

Manual8 Ad Code

আটক আবদুল কাদের জিলানি (২৫) সুনামগঞ্জের দিরাই উপজেলার করিমপুর গ্রামের মৃত আবদুল জলিলের ছেলে। তিনি সিলেট নগরের বেতেরবাজার এলাকার ওয়াহিদ মিয়ার কলোনিতে থাকেন। পেশায় জিলানি একজন সিএনজি অটোরিকশা চালক বলে জানা গেছে।

জানা যায়, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিলেটে কালো পতাকা মিছিলের আয়োজন করেছিলো বিএনপি। মহানগরীর কোর্ট পয়েন্ট থেকে এ মিছিল শুরু হবার কথা ছিলো। বিকেল সাড়ে চারটার দিকে সিলেট জেলা যুবদলের একটি মিছিল নাগরি চত্বর হয়ে রেজিস্টারী মাঠ অভিমুখে আসার সময় নাগরি চত্বরের সামনে হঠাৎ করেই প্রচন্ড শব্দে বিষ্ফোরণ হয় এবং কালো ধোয়া উড়তে দেখা যায়। আতঙ্কে লোকজন ছুটোছুটি শুরু করেন। এসময় বিএনপি নেতাকর্মীরা জিলানীকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে।

Manual3 Ad Code

ককটেল বিস্ফোরণের ঘটনায় আটত জিলানী

এবিষয়ে সিলেট জেলা যুবদলের সাধারণ সম্পাদক মকসুদ আহমদ বলেন, বহিরাগত কেউ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিকে বানচাল করতেই পরিকল্পিত ভাবে এই ঘটনা ঘটিয়েছে। তিনি এই ঘটনার সঠিক তদন্তের দাবী জানান।

কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) সুমন কুমার চৌধুরী বলেন- মিছিল থেকে ককটেলসহ জিলানি নামে একজনকে ধরে আমাদের কাছে দিয়েছেন বিএনপির নেতাকর্মীরা। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বিস্তাতির জানার চেষ্টা করা হচ্ছে। পরবর্তীতে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code