বিদ্যুতের গ্রাহক সেবায় হটলাইন চালু
বৈশাখী নিউজ ডেস্ক: বিদ্যুৎ সেক্টরের সমন্বিত গ্রাহক সেবায় হটলাইন নম্বর ১৬৯৯৯ চালু করা হয়েছে। বাংলাদেশের সকল বিদ্যুৎ গ্রাহক সরাসরি হটলাইন নম্বর ১৬৯৯৯-তে কল করে সেবা নিতে পারবে। একই সাথে রাখা হয়েছে অ্যান্ড্রয়েড মোবাইল অ্যাপ ও চ্যাট বট।
বৃহস্পতিবার (২৪ আগস্ট) বিদ্যুৎ ভবনে আয়োজিত এক অনুষ্ঠানের হটলাইন সেবার উদ্বোধন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
এ সমন্বিত গ্রাহক ব্যবস্থাপনা কার্যক্রমটি বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের ব্যবস্থাপনায় বাস্তবায়ন হবে। বিদ্যুৎ খাতের ছয়টি বিতরণ সংস্থা- বিপিডিবি, আরইবি, ডেসকো, ডিপিডিসি, ওজোপাডিকো এবং নেসকো গ্রাহকরা এ সেবা পাবে।
১৬৯৯৯ নম্বরে কল করার পর বিপিডিবির জন্য ১, বিআরইবির জন্য ২, ডেসকোর জন্য ৩, ডিপিডিসির জন্য ৪, নেসকোর জন্য ৫ এবং ওজোপাডিকোর জন্য ৬ ডায়াল করে নির্দিষ্ট বিদ্যুৎ বিতরণ কোম্পানির দায়িত্বপ্রাপ্ত কল সেন্টার অপারেটরের সাথে কথা বলার মাধ্যমে গ্রাহক তার অভিযোগ দাখিল করতে পারবে।
Related News
সাত মাসে ১৫ হাজার ৭১৭ শিশু নিখোঁজ, খোঁজ মেলেনি ২০৩৮ জনের: পুলিশ
Manual1 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত সারা দেশে ১৫Read More
আগস্টে ৫৫ নারী-শিশু হত্যা, ৫৪ জনকে ধর্ষণ
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের আগস্ট মাসে বাংলাদেশে অন্তত ৫৫ নারী ও কন্যাশিশুRead More



Comments are Closed