শনিবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: সংস্কার ও উন্নয়ন কাজের জন্য শনিবার (১৯ জুলাই) সিলেট নগরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বৃহস্পতিবার (১৭ জুলাই) বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) বিক্রয় ও বিতরণ বিভাগ সিলেট-২ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
বিজ্ঞপ্তিতে জানানো হয় ৩৩ কেভি ফিডারের আওতাধীন সিলেট মহানগরের বেশ কয়েকটি এলাকায় টানা ৮ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
১১ কেভি বোরহান উদ্দিন ফিডারের আওতাধীন মেন্দিবাগ, নোওয়াগাঁও, সাদাটিকর, কুশিঘাট, মিরাপাড়া, শাপলাবাগ, কল্যানপুর ও আশপাশ এলাকায় এবং ১১ কেভি মুক্তিরচক ফিডারের আওতাধীন মীরেরচক, মুক্তিরচক, মুরাদপুর, টুলটিকর, পীরেরচক ও আশপাশ এলাকায় শনিবার (১৯ জুলাই) সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্রাহকদের সাময়িক এ সমস্যার জন্য দুঃখ প্রকাশ করেছে বিউবো সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২।
Related News
কিশোরগঞ্জের ইটনায় কিশোর হত্যা, সিলেটে গ্রেফতার ২
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের ইটনায় খেলাধুলাকে কেন্দ্র করে নাঈম মিয়া (১৭) হত্যাRead More
সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় নাসির বিড়ি উদ্ধার
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর মোগলাবাজার এলাকায় অভিযান চালিয়ে ৮ লাখ ১০Read More



Comments are Closed