সুইডেনে কুরআন পোড়ানোর ঘটনায় বাংলাদেশের নিন্দা
বৈশাখী নিউজ ডেস্ক: সুইডেনের রাজধানী স্টকহোমের ক্রেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআন পোড়ানোর ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
‘মত প্রকাশের স্বাধীনতার’ নামে মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীককে অপমান করার এ ধরনের জঘন্য কর্মকাণ্ডে বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করেছে।
বৃহস্পতিবার (২৯ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে এ ধরনের অনাকাঙ্ক্ষিত উসকানি বন্ধে আবারও সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানাচ্ছে বাংলাদেশ।
বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, ২৮ জুন বুধবার স্টকহোম শহরের কেন্দ্রীয় মসজিদের বাইরে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন ধরিয়ে দেয় এক যুবক।
অভিবাসী এ যুবকের নাম সলমন মোমিকা। তিনি মুসলিম-প্রধান মধ্যপ্রাচ্যের দেশ ইরাক থেকে সুইডেনে যাওয়া এক অভিবাসী।
এ ঘটনায় অনেক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ নিন্দা জানিয়েছে।
Related News
গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর
বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেকRead More
আসিফের বিরুদ্ধে ১১ হাজার কোটি টাকা পাচারের অভিযোগ, তদন্তে দুদক
বৈশাখী নিউজ ডেস্ক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকালে নিয়োগ, বদলি ও পদায়নে কোটি কোটিRead More



Comments are Closed