ঈশ্বরগঞ্জে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ
হোসাইন মুহাম্মদ তারেক, ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে গবাদি পশুর খামারিদের মাঝে বিনামূল্যে গো-খাদ্য বিতরণ করা হয়েছে।
উপজেলা প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর আওতায় প্রোডিউসার গ্রুপ (পিজি) সদস্যদের উন্নয়নে নির্বাচিত খামারিদের মাঝে এ গো-খাদ্য বিতরণ করা হয়।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে রবিবার (২৫ জুলাই) সকালে তালিকাভুক্ত খামারিদের মধ্যে গো-খাদ্য বিতরণ করেন প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মাহবুবুল আলম।
এময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রেসক্লাব ঈশ্বরগঞ্জ উপজেলা শাখার আহ্বায়ক খাইরুল ইসলাম আল আমিন, সদস্য সচিব হুমায়ুন কবির, সাংগঠনিক আবদুল্লাহ আল নোমান প্রমূখ।
এসময় ৭টি পিজির ২১০ জন খামারিকে ২৫ কেজি গাভীর খাদ্য, ১০ কেজি বাছুরের খাদ্য ও ৪ কেজি ডিসিপি ও ভিটামিন মিনারেলসহ মোট ৩৯ কেজি করে গো- খাদ্য বিতরণ করা হয়।
Related News
নেত্রকোনায় মিশ্র মাছ চাষ ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত
নেত্রকোনা প্রতিনিধিঃ নেত্রকোনায় মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় ২০২৬-২৭ অর্থবছরে গুলশা, পাবদা, টেংরা মাছের সঙ্গেRead More
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নেত্রকোনার দুর্গাপুরে লুৎফুজ্জামান আলিফ ফকির (৪০) নামের এক সাংবাদিককে গুলি করে হত্যাRead More



Comments are Closed