নির্মাণকাজের সময় মাটি ধসে ৩ শ্রমিকের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের সদরপুর উপজেলার ভাষানচর ইউনিয়নে একটি সেতুর নির্মাণকাজের সময় মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চারজন।
বুধবার (৩১ মে) সদরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন বেলা সাড়ে ১১টায় ওই ইউনিয়নের জমাদ্দার ডাঙ্গী এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ফরিদপুর সদর উপজেলার কবিরপুর এলাকার অন্তর (২৮), কৈজুরী এলাকার জুলহাস (২৭) ও বাগেরহাটের মোল্লারহাটের মো. জাবেদ (২৯)।
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, বেশ কিছু দিন আগে সেতুর পাইলিং করা হয়। সেখানে মাটির স্তূপ করা ছিল। বুধবার বেলা সাড়ে ১১টায় সেই মাটি ধসে তিন শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও চার শ্রমিক।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed