Main Menu

নেত্রকোণায় পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার ক্ষতি

মো. কামরুজ্জামান, নেত্রকোণা জেলা প্রতিনিধিঃ নেত্রকোণা সদর উপজেলার কাইলাটি ইউনিয়নের কান্দি গ্রামের শাহানাজ বেগম মৃত শামছুল হক এর পুকুরে বিষ প্রয়োগ করে ১০ লক্ষ টাকার ক্ষতি করেছে দুর্বৃত্তরা।

এলাকাবাসী সূত্রে জানা যায়, কে বা কারা শাহানাজ বেগমদের পুকুরে বিষ প্রয়োগ করেছে। তাদের প্রায় ১০ লাখ টাকার মত ক্ষতি হয়েছে।

ভুক্তভোগী শাহানাজ বেগম বলেন, আমরা পুকুরে মাছ চাষ করে জীবিকা নির্বাহ করি। রোববার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঘুম থেকে উঠে দেখতে পাই আমাদের পুকুরের মাছ গুলো মরে ভেসে উঠছে। পরে খোঁজ নিয়ে দেখি যে, আমার পুকুরে থাকা বিভিন্ন প্রজাতির মাছ মরে গেছে। বর্তমানেও মাছ মরছে। এতে আমার প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়।

ইতিপূর্বে আমাদের পুকুরের মাছ চুরি করাসহ বিষ প্রয়োগ করে মাছ মেরে ফেলে। এখন সব মাছ মরে পুকুরে পানির নিচে জমে যাচ্ছে। আমাদের প্রায় ১০ লক্ষ টাকার মত ক্ষতি হয়েছে। এছাড়াও গত বছর আমাদের মাছ আশেপাশের কতিপয় লোক রাতের আঁধারে পুকুর থেকে মাছ চুরি করে নিয়ে তাদের পুকুরে চাষ করে।

এ বিষয়ে নেত্রকোণা মডেল থানার অফিসার ইনসার্জ খন্দকার শাকের আহমেদ বলেন, আমি অভিযোগ পেয়েছি। তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Share





Related News

Comments are Closed