মেয়েকে ডাক্তার দেখাতে যাওয়ার পথে প্রাণ গেল মা-বাবার
বৈশাখী নিউজ ডেস্ক: ঝিনাইদহের কালীগঞ্জে মাছবাহী পিকআপের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন।
মঙ্গলবার (২৮ মার্চ) ভোর ৬টার দিকে শহরের মোবারকগঞ্জ চিনিকলের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ঝিনাইদহ সদর উপজেলার বিষয়খালী গ্রামের সাফদার হোসেন ও তার স্ত্রী পারভীন খাতুন। আর আহতরা হলেন, ভ্যানচালক আব্দুল করিম, নিহত সাফদার হোসেনের মেয়ে সাথী খাতুন ও তার ছেলে আরাফাত হোসেন।
স্থানীয়রা জানান, ভোরে সাফদার হোসেন তার স্ত্রী, মেয়ে সাথী খাতুন ও নাতি আরাফাতকে নিয়ে ভ্যানে করে যশোরে যাচ্ছিলেন ডাক্তার দেখাতে। পথিমধ্যে মোবারকগঞ্জ সুগার মিল এলাকায় পৌঁছালে যশোরগামী একটি মাছবাহী পিকআপ ভ্যানটিকে চাপা দেয়। এ সময় পিকআপের ধাক্কায় ভ্যানের সব যাত্রী রাস্তার ওপর পড়ে যায়। এতে ঘটনাস্থলেই মারা যান পারভীন খাতুন। স্থানীয়রা গুরুতর আহতাবস্থায় অন্য চারজনকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর মারা যান সাফদার হোসেন। গুরুতর আহত অন্য তিনজনকে প্রাথমিক চিকিৎসা শেষে যশোরে রেফার্ড করা হয়েছে।
বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর আলম জানান, একটি পিকআপের ধাক্কায় দুজন নিহত হয়েছেন। তবে গাড়িসহ চালক পালিয়ে গেছে। আটকের চেষ্টা চলছে।
Related News
নড়াইলে মাদকাসক্ত ছেলের হাতে পিতা খুন
বৈশাখী নিউজ ডেস্ক: নড়াইলের লোহাগড়ায় মাদকাসক্ত ছেলের বঁটির কোপে ঘটনাস্থলেই পিতা নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫Read More
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার ডুমুরিয়ায় দুর্বৃত্তদের গুলিতে ঘের ব্যবসায়ী তরিকুল ইসলাম (৩৫) নামে এক যুবকRead More



Comments are Closed