ঈদে ৯ জোড়া বিশেষ ট্রেন, টিকিট কাউন্টারে বিক্রি হবে না
বৈশাখী নিউজ ডেস্ক: এবারের ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। আর ঈদ যাত্রায় রেলের সব টিকিট শুধু অনলাইনে বিক্রি করা হবে, কাউন্টারে বিক্রি করা হবে না বলে জানিয়েছেন রেলপথমন্ত্রী নূরুল ইসলাম সুজন।
বুধবার (২২ মার্চ) রাজধানীর রেল ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়- এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ দেওয়া হবে।
ঈদকেন্দ্রীক রেলের কর্ম পরিকল্পনায় বলা হচ্ছে, ১০ দিন আগে থেকে অনলাইনে টিকিট বিক্রি শুরু হবে। আগামী ৭ এপ্রিল থেকে টিকিট বিক্রি শুরু হবে। ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে। আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির (নন এসি) মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed