Main Menu

সিলেটে ছাত্রদলনেতা টিপুকে কারাগারে প্রেরণ, মিছিল ও মুক্তি দাবি

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপু কোতোয়ালী থানার একটি মামলায় কোর্টে আত্মসমর্পন করে জামিন নিতে চাইলে আদালত জামিন নামঞ্জুর করে তাকে জেলহাজতে প্রেরণ করেন।

সোমবার (১৩ মার্চ) সকালে সিলেট মহানগর ম্যাজিষ্ট্রেট আদালত এ আদেশ দেন।

আব্দুস সালাম টিপু কোতোয়ালী থানাধীন লামাবাজার এলাকার মৃত মাহমুদ আলীর ছেলে।

Manual3 Ad Code

এ তথ্য নিশ্চিত করেছেন সিলেট জজ কোর্টের সিনিয়র আইনজীবী এডভোকেট মোহাম্মদ মোমিনুল ইসলাম মোমিন।

সাবেক ছাত্রদলনেতা আব্দুস সালাম টিপুকে জেল হাজতে প্রেরণের প্রতিবাদে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করেছে বিক্ষোব্ধ নেতাকর্মীরা। এ সময় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রহীন এই দেশে আইনশৃঙ্খলার চরম অবনতি ও আঙ্গাবহ বিচার ব্যবস্থা বিরাজ করেছে। গায়েবি মামলা দিয়ে দিনের পর দিন হয়রানি করা হচ্ছে। মানুষের মৌলিক অধিকার ও গণতন্ত্র পুনঃ রুদ্ধারের লড়াইয়ের কথা বললেই গুম, খুন, হামলা মামলা নির্যাতন করা হচ্ছে। এই অবস্থা থেকে জাতি মুক্তি চায়। নেতৃবৃন্দ অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানান।

এ সময় উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ সাফেক মাহবুব, বিএনপি নেতা অর্জুন ঘোষ, শুয়েব আহমদ, কাজী মেরাজ, দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, তছির আলী, কয়েস আহমদ, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মির্জা সম্রাট, যুবদলনেতা এমদাদুল হক স্বপন, পারভেজ আহমদ, মুবিনুল হক চৌধুরী রাহি, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আফছর খান, যুবদলনেতা ওসমান গনি, সোহেল আহমদ, মহানগর ছাত্রদলের সভাপতি সুদীপ জ্যোতি এষ, সাধারণ সম্পাদক ফজলে রাব্বি আহসান, সহ সভাপতি আব্দুল করিম জোনাক, সহ সভাপতি এনামুল কবির সোহেল, সহ সভাপতি তানভীর আহমদ চৌধুরী, যুগ্ম সম্পাদক হোসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক রুবেল ইসলাম, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ লস্কর মোনিম, যুগ্ম সম্পাদক মো:আব্দুল্লাহ, যুগ্ম সম্পাদক আদিল আহমদ রিমন, ইবনে জাহান তানভীর সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন, মদন মোহন কলেজ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মোক্তার আহমদ মোক্তার, মহানগর ছাত্রদলের সহ সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম সৌরভ, তাসনিম আহমদ চৌধুরী, সহ দপ্তর সম্পাদক জয়নাল আবেদীন রাহেল, ছাত্রদল নেতা আক্তার আহমদ প্রমুখ।

Manual1 Ad Code

এদিকে, পুলিশ এসল্ট মামলায় সিলেট মহানগর ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক, মদন মোহন কলেজ ও বিশ্ববিদ্যালয় ছাত্রদল শাখার সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম টিপুকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।

Manual2 Ad Code

তিনি সোমবার এক বার্তায় বলেন, দেশটা এখন গুম, খুন আর আইনের অপপ্রয়োগের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই অবৈধ সরকার বেআইনি ভাবে ছাত্রদলের তরুণ নেতৃত্বকে আইনের অপপ্রয়োগের মাধ্যমে বিনাশের ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। কোন যুক্তি সংগত কারন ছাড়াই যে কাউকে কারাগারে প্রেরণ করা হয়েছে। অবিলম্বে আব্দুস সালাম টিপুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি। অন্যথায় অবৈধ আওয়ামী সরকারের এই অপকৌশল প্রয়াগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার হুশিয়ারি দেন।

অপর এক বিবৃতিতে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে জেলহাজতে প্রেরণের প্রতিবাদে তীব্র নিন্দা জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নবনির্বাচিত সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী।

এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, গণতন্ত্রহীন এই দেশে আইন-শৃঙ্খলার অবনতি, বিচার ব্যবস্থার একচোখা নীতি, এসব কিছু দেশটাকে সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিনত করেছে। বর্তমানে দেশে বিশেষ একটি দলের নেতাকর্মী হলে, তাদের আশীর্বাদপুষ্ট হলে যেকোন প্রকার অপকর্ম করেই সহজেই রেহাই পাওয়া যায়। তাই দেশজুড়ে অপরাধ-অপকর্ম বাড়ছে। গোটা দেশটা শশ্মানে পরিনত হয়েছে। দেশে আইন-শৃঙ্খলার অবনতি হলে দেশের সবচেয়ে নিরাপদ স্থান আদালত সেটা সরকারের আদলে পড়ে রয়েছে। অবিলম্বে দ্রুত সময়ের মধ্যে ছাত্রদল নেতা আব্দুস সালাম টিপুকে তার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য নিঃশর্ত মুক্তির দাবি জানান নেতৃবৃন্দ।

Manual3 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code