বিশ্ব কিডনী দিবসে ‘কিডনী ফাউন্ডেশন সিলেট’র র্যালী
বৈশাখী নিউজ ডেস্ক: বিশ্ব কিডনী দিবস উপলক্ষে ‘কিডনী ফাউন্ডেশন সিলেট’ উদ্যোগে সিলেট নগরীতে বর্ণাঢ্য র্যালী বের করা হয়েছে।
৯ মার্চ (বৃহস্পতিবার) বিশ্ব কিডনী দিবসে ‘সুস্থ কিডনী সবার জন্য অপত্যাশিত দুর্যোগের প্রস্তুতি, প্রয়োজনে ঝুকিপূর্ণদের সহায়তা’ প্রতিপদ্য নিয়ে কিডনী ফাউন্ডেশন সিলেট’র উদ্যোগে বের হওয়া র্যালীটি নগরীর উপশহরস্থ কিডনী ফাউন্ডেশন হাসপাতালের সামনে থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পূনঃরায় হাসপাতালের সামনে সমাপ্তি হয়।
এসময় র্যালীতে উপস্থিত ছিলেন কিডনী ফাউন্ডেশন সিলেট’র পরিচালক ও ট্রেজারার জুবায়ের আহমদ চৌধুরী, সহ সভাপতি ডা. এম এ মজিদ, কেএফএস’র এক্সিকিউটিভ কো-অর্ডিনেটর ফরিদা নাসরীন, যুগ্ম সাধারণ সম্পাদক নাজমুস সাকিব, কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার, নির্বাহী পরিচালক ডা. কাজী মুশফিক আহমদ, প্যাথলজিষ্ট ডা. জাকির হোসেন তপু, মেডিকেল অফিসার ডা. আরিফ মোঃ রেজা ও ডা. বায়জিদ আলম, প্রজেক্ট ম্যানেজার উবায়েদ বিন বাছিত সুমন, প্রশাসনিক কর্মকর্তা মহিবুর রহমান রাসেল, অর্থ ও হিসাব বিভাগের মাআজ রেজা চৌধুরী, ম্যানেজার (একাউন্টস) আতিকুর রহমান, ফ্রন্ট ডেস্ক অফিসার আব্দুল বাছিত, ল্যাব টেকনোলজিষ্ট রফিকুল ইসলাম, নার্স ইনচার্জ আব্দুল হান্নাস সহ নার্সিং বিভাগের শিক্ষার্থীরা এবং হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী বৃন্দ। বিজ্ঞপ্তি
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed