সিলেটে তিনটি চোরাই মোটরসাইকেলসহ আটক ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুরে তিনটি চোরাই মোটরসাইকেলসহ ৩জনকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯।
গত মঙ্গলবার (৭ মার্চ) রাতে গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুরের দরবস্থ বাজারে অভিযান চালিয়ে তাদের এই তিনজনকে আটক ও মোটরসাইকেল তিনটি উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (৯ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
আটককৃতরা হলেন, জাকির হোসেন (২১), জাহেদ হোসেন (১৯) ও আবুল কালাম (২০)।
র্যাব জানায়, আটককৃতদের বিরুদ্ধে মামলা দায়েরের পর তাদের ও জব্দকৃত আলামত জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed