Main Menu

বিশ্বনাথে মোটরসাইকেল দুর্ঘটনায় শিক্ষক নিহত

বিশ্বনাথ প্রতিনিধি: সিলেটের বিশ্বনাথ উপজেলায় মোটরসাইকেল দুর্ঘটনায় এক শিক্ষক নিহত হয়েছেন। বুধবার (৮ মার্চ) রাত ৮টার দিকে বিশ্বনাথ-জগন্নাথপুর সড়কের ময়নাগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাকিব খান (৪০) বিশ্বনাথ উপজেলার দেওকলস ইউনিয়নের মাইজগ্রাম গ্রামের আকিক খানের ছেলে। তিনি স্থানীয় আল-ফালাহ একাডেমি অ্যান্ড প্রিন্সিপল উইমেন্স কলেজে শিক্ষকতা করতেন।

জানা গেছে, দেওকলস ইউনিয়নের কামালপুর গ্রামে নানাবাড়িতে বসবাস করতেন নাকিব খান। বুধবার বাড়ি থেকে বিশ্বনাথ পৌর শহরে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে ময়নাগঞ্জ এলাকায় সড়কে থাকা বালুতে তার মোটরসাইকেল পিছলে যায়। এ সময় তিনি মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন।

গুরুতর আহত অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) গাজী আতাউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

 

Share





Related News

Comments are Closed