শুক্রবার সিলেট নগরীর তিন স্থানে জনসমাগম নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: আগামি শুক্রবার (১০ মার্চ) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নগরীর ৩টি স্থানে জনসমাবেশ নিষিদ্ধ করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ।
এমবিবিএস কোর্সের ভর্তি পরীক্ষা উপলক্ষে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ, সরকারি মহিলা কলেজ এবং সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এলাকায় সব ধরনের জনসমাবেশ, মিছিল, ঢাকঢোল বাজানো, লাউড স্পিকার ব্যবহার, অস্ত্রশস্ত্র, বিস্ফোরক দ্রব্য, ইট-পাথর, ইত্যাদি বহন ও ব্যবহারসহ শান্তিশৃঙ্খলা ও জননিরাপত্তার জন্য হুমকিস্বরূপ কাজ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিকেলে এসএমপি’র অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপ্স) মু. মাসুদ রানা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান।
Related News
সিলেটে ১০ মামলার আসামি তপু গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে অভিযান চালিয়ে মো. আলী আকবর তপু মিয়াকে গ্রেফতার করেছে কোতোয়ালীRead More
সিলেটে দূর্ঘটনায় মা-মেয়ে নিহতের ঘটনায় বাসচালক গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা এলাকায় বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়ে নিহতেরRead More



Comments are Closed