সিলেট-জকিগঞ্জ রুটে ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-জকিগঞ্জ সড়কে সরকারি বিআরটিসি বাস চলাচলের প্রতিবাদে ৯ মার্চ বৃহস্পতিবার থেকে ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
বুধবার (৮ মার্চ) বিআরটিসি বাস চলাচল নিয়ে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জরুরী সভার পর পরিবহণ মালিক-শ্রমিক নেতৃবৃন্দ ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেয়।
জেলা সড়ক পরিবহণ মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ জানান, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনায় সভায় সর্বসম্মতিক্রমে সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস আপ-ডাউন ৫টি ট্রিপ দেয়ার সিদ্ধান্ত গৃহিত হয়। সিদ্ধান্ত অনুযায়ী এ রুটে বিআরটিসির এই ৪টি বাস (নাম্বার ঢাকা মেট্রো-ব-১৫- ৪৫৭৯, ১৫-৪৭৮০, ১৫-৫৪২৯ ও ১৫-৫৪৩১) চলাচল করবে। যদি কোন গাড়ি নষ্ট হয় তা হলে ঐ বাসের পরিবর্তে ঢাকা- মেট্রো ব-১৫- ৪৬০৭ গাড়িটি চলাচল করতে পারবে।
সভায় দুপক্ষের মতামতের ভিত্তিতে এসব সিদ্ধান্ত হওয়ায় সিলেট-জকিগঞ্জ রুটে মালিক-শ্রমিক আহুত কর্মবিরতি প্রত্যাহার করা হয়।
এর আগে গত ৫ মার্চ সিলেট-জকিগঞ্জ সড়কে বিআরটিসি বাস চলার প্রতিবাদে বৃহস্পতিবার (৯ মার্চ) থেকে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দেয় জেলা সড়ক পরিবহন মালিক সমিতি।
বিআরটিসি বাস বিষয়ে বিভাগীয় কমিশনারের পূর্ববর্তী আশ্বাস ৮ মার্চের মধ্যে বাস্তবায়ন না হলে ৯ মার্চ থেকে সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের আগাম ঘোষণা দেয় সংগঠনটি।
গত রোববার (৫ মার্চ) জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে মালিক-শ্রমিকদের জরুরী সভা থেকে নেতৃবৃন্দ এমন সিদ্ধান্তের কথা জানান।
তখন পরিবহণ মালিক-শ্রমিক নেতারা বলেন, সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচলের শুরু থেকেই বাসগুলো আসা-যাওয়া ৪টি ট্রিপের পরিবর্তে ৭ থেকে ৮টি ট্রিপ দিতে শুরু করে। এতে যাত্রী সংকটে ক্ষতির মুখে পড়ে বাস মালিক ও শ্রমিকরা। এ অবস্থায় জেলা মালিক ও শ্রমিক নেতৃবৃন্দ গত ১০ জানুয়ারি ও ২৩ জানুয়ারি বিভাগীয় কমিশনার বরাবর দুটি স্মারকলিপি প্রদান করেন। পরবর্তীতে বিভাগীয় কমিশনারের আশ্বাসের পরিপেক্ষিতে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কয়েকদিনের মধ্যে এ ব্যাপারে আলোচনা করে সমাধান দেয়া হবে বলে আশ্বস্ত করলেও এখন পর্যন্ত তার কোন সুরাহা হয়নি।
বিষয়টি নিয়ে ৫ মার্চ রোববার জেলা সড়ক পরিবহন মালিক সমিতির কার্যালয়ে জেলা মালিক-শ্রমিকদের এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। এতে সিদ্ধান্ত নেওয়া হয় যে, ৮ মার্চের মধ্যে বিআরটিসি বাস চলাচল নিয়ে ষে জটিলতার সৃষ্টি হয়েছে তা নিরসন না করা হলে ৯ মার্চ বৃহষ্পতিবার থেকে সিলেট-জকিগঞ্জ রুটে সব ধরণের বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকবে।
এরআগে গেলো ৩০ জানুয়ারি একই দাবিতে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের ডাক দেয় পরিবহন মালিক সমিতি ও জেলা বাস, মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন। তবে শুরুতেই ভেস্তে যায় সেই ধর্মঘট।
এর মাস পেরুতেই একই দাবিতে ফের সিলেট-জকিগঞ্জ সড়কে অনির্দিষ্টকালের জন্য পরিবহন ধর্মঘটের হুমকি দিলেন পরিবহণ মালিক-শ্রমিক নেতারা।
এদিকে সিলেট-জকিগঞ্জ রুটে বিআরটিসি বাস চলাচল বন্ধের দাবিতে পরিবহণ মালিক-শ্রমিক নেতারা একাট্টা হলেও বিআরটিসি বাস চলাচলকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ।
সাধারণ যাত্রীরা বলছেন, যাত্রীসেবা না বাড়িয়ে দীর্ঘদিন থেকে ওই রুটের যাত্রীদের জিম্মি করে আসছিল পরিবহণ ব্যবসায়ীরা। বিআরটিসি বাস চলাচল শুরু হওয়ায় যাত্রীরা সেই জিম্মিদশা থেকে উদ্ধার হয়েছে।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed