এবছর দেশে নিপাহ ভাইরাসে আক্রান্ত ১০, মৃত্যু ৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীসহ সারা দেশে নিপাহ ভাইরাসে চলতি বছর এখন পর্যন্ত ১০ জন আক্রান্ত হয়েছে, যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ বলে জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)।
রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. তাহমিনা শিরিন।
আইইডিসিআর জানায়, আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে, যা গত ৪ বছরের মধ্যে সর্বোচ্চ। এরই পরিপ্রেক্ষিতে দেশের সব জেলাই নিপাহ ভাইরাসের ঝুঁকিতে রয়েছে।
এ বিষয়ে ডা. তাহমিনা শিরিন বলেন, “আমরা নিপাহ ভাইরাসের সার্ভিলেন্সে জোর দিয়েছি। যে কারণে যখন যেখানেই নতুন কেস হচ্ছে, আমরা সেই খবরটা পেয়ে যাচ্ছি। ভাইরাসটিতে এখন পর্যন্ত ১০ জন শনাক্ত হয়েছে, এর মধ্যে ৭ জন মারা গেছেন।”
তিনি আরও বলেন, “নিপাহ ভাইরাসে আক্রান্ত হলে কেউ যদি বেঁচেও যান তাহলে তাদের নানা ধরনের শারীরিক জটিলতা দেখা দেয়। এক্ষেত্রে আমরা যদি শুধু খেজুরের রস খাওয়াটা বন্ধ করে দিতে পারি তাহলে আর কোনো সমস্যা হবে না।”
Related News
৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ আহরণ নিষিদ্ধ
বৈশাখী নিউজ ডেস্ক: প্রধান প্রজনন মৌসুমে ইলিশের নিরাপদ প্রজননের লক্ষ্যে আগামী ৮ থেকে ২৯ অক্টোবরRead More
স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছেRead More



Comments are Closed