Main Menu

শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: শেরপুরে ট্রাক-সিএনজি অটোরিকশার সংঘর্ষে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছে।

শুক্রবার (১৩ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। এতে ঘাতক ট্রাকটি আটক করা হলেও চালক পলাতক রয়েছেন।

নিহতরা হলেন- ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার রফিক মিয়া (৪৫), তার ছেলে রাব্বী (১৪)। নিহত আরেকজনের নাম-পরিচয় এখনও পাওয়া যায়নি।

নিহত রফিক মিয়া নালিতাবাড়ী উপজেলায় আজাহার স্টোরের মালিক। তিনি তার ছেলেকে শেরপুর শহরে ডাক্তার দেখিয়ে বাড়ি ফিরছিলেন। নিহতরা সবাই ওই সিএনজির যাত্রী ছিলেন।

শেরপুর সদর হাসপাতালের চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানান, দুর্ঘটনায় তিনজনকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। এদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।

সদর থানার উপপরিদর্শক (এসআই) কামরুজ্জামান জানান, সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রিজের সামনে চালের ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। তবে ট্রাকচালক পালিয়ে গেছে।

Share





Related News

Comments are Closed