বিশ্বনাথে ৭ এপিবিএনের অভিযানে গাজাসহ আটক ১
বিশেষ সংবাদদাতা: সিলেটের বিশ্বনাথে গাজাসহ এক ব্যক্তিকে আটক করেছে ৭ এপিবিএন (আর্মড পুলিশ ব্যাটালিয়ান)। আটককৃত শ্রী পতি দাস বিশ্বনাথ উপজেলার বাবুনগর গ্রামের উপেন্দ্র দাসের পুত্র।
জানা যায়, ৭ এপিবিএন সিলেট এর পুলিশ পরিদর্শক (নিঃ) এসএম ওবায়েদুল হক এর নেতৃত্বে ১০ জানুয়ারী মঙ্গলবার সন্ধ্যা ৭টায় উপজেলার খাজাঞ্চি-বিশ্বনাথ সড়কের বন্ধুয়া চৌরাস্তা পয়েন্টের ব্রীজ সংলগ্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এসময় শ্রী পতি দাসকে ১ কেজি গাজা সহ আটক করে ৭ এপিবিএন টিম। যার আনুমানিক বাজার মূল্য ১৬ হাজার টাকা।
এ ব্যাপারে এস আই মোঃ আবু তাহের বাদী হয়ে বিশ্বনাথ থানায় এজাহার দাখিল করেছেন।
Related News
কানাইঘাট সীমান্তে গুলিতে বাংলাদেশি যুবক নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট সীমান্তের ওপারে ভারতের অভ্যন্তরে খালেদ আহমদ (২৩) নামে এক বাংলাদেশিRead More
গোলাপগঞ্জে গৃহবধূকে ধর্ষণ, যুবকের বিরুদ্ধে মামলা
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জে এক গৃহবধূকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। বুধবার (১৪ অক্টোবর)Read More



Comments are Closed