সিলেটে ৩ টন পলিথিন জব্দ, প্রায় ৩ লাখ টাকা জরিমানা
নিজস্ব প্রতিবেদক: সিলেট মহানগরীর কালিঘাটে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে প্রায় ৩ মেট্রিকটন নিষিদ্ধ পলিথিনের শপিং ব্যাগ জব্দ করা হয়েছে। এসময় অবৈধ এসব পলিথিন মজুদ এবং বিক্রয়ের অপরাধে ৬টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে ২ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা করা হয়।
সোমবার (৯ জানুয়ারি) দুপুরে পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয় এ অভিযান পরিচালনা করেন।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ বদরুল হুদা। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ আলমগীর, মোঃ মোহাইমিনুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম পাটওয়ারী, পরিদর্শক মোঃ মামুনুর রশিদ, গবেষণাগার সহকারী মুহাম্মদ শাহাদাৎ হোসাইন উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়টি নিশ্চিত করে পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন জানান- গোপন সংবাদের ভিত্তিতে সিলেট নগরীর কালিঘাটে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মোট ৬টি দোকান ও গোডাউনে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ মজুদ পাওয়া যায়।
Related News
সিলেটে শ্রুতির বর্ণাঢ্য শরৎ উৎসব অনুষ্ঠিত
বৈশাখী নিউজ ডেস্ক: ইট-পাথরের ব্যস্ত নগরজীবনে শরতের শুভ্রতা আর ঋতুবৈচিত্র্যের আমেজ নিয়ে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহীRead More
সিলেটে প্রায় ১০ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে প্রায় ৯ লাখ ৭৪ হাজার ৮০০ টাকাRead More



Comments are Closed