ডেঙ্গুতে আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ৮৯
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ২ জনের মৃত্যু হয়েছে এবং ৮৯ জন নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৯ জন ঢাকায় এবং ৩০ জন ঢাকার বাইরে চিকিৎসাধীন।
শনিবার (২৪ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ৫০১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন। তার মধ্যে ঢাকায় ২৯২ জন এবং ঢাকার বাইরে ভর্তি রয়েছেন ২২৯ জন রোগী।
চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে সারাদেশে ৬১ হাজার ৯৭২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬১ হাজার ১৯৫ জন। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ২৭৬ জন মারা গেছেন।
Related News
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস: বাবা-মায়ের সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি শহীদRead More
আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। যথাযোগ্য মর্যাদা ও উৎসাহRead More



Comments are Closed