সাভারে লেগুনা-মিনিবাস সংঘর্ষ, নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের কলমায় লেগুনা-মিনিবাস সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন।
শুক্রবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে কলমার ঢাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ফজলুল করিম (৪০), নাসির (৪০) ও ফাহিম (২১)। তারা সবাই সাভারের আল-মুসলিম পোশাক কারখানায় কাজ করতেন।
পুলিশ জানায়, রাত ৮টার দিকে সাভারের ওই এলাকায় লেগুনা ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোট ৯ জন আহত হলে তাদের উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে মৃত ঘোষণা করেন। বাকিদের চিকিৎসা চলছে।
এ বিষয়ে এনাম মেডিকেল কলেজের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী গণমাধ্যমকে বলেন, ৯ জনকে হাসপাতালে আনা হয়। এদের ৩ জনকে মৃত ঘোষণা করেন ডাক্তার। বাকিদের অবস্থা আশঙ্কাজনক।
Related News
জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভের ডাক এনসিপির
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেলের দামবৃদ্ধির প্রতিবাদে রাজধানী ঢাকায় বিক্ষোভ মিছিলের ডাক দিয়েছে জাতীয় নাগরিকRead More
আশুলিয়ায় পোশাক কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ৭
বৈশাখী নিউজ ডেস্ক: সাভারের আশুলিয়ার জামগড়া এলাকার একটি তৈরি পোশাক কারখানায় বিস্ফোরণের পর অগ্নিকাণ্ডের ঘটনায়Read More



Comments are Closed