দেশের বাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। সব থেকে ভালোমানের স্বর্ণের দাম ভরিতে ৩ হাজার ৩৩ টাকা বাড়িয়ে ৮৭ হাজার ২৪৭ টাকা নির্ধারণ করা হয়েছে। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।
নতুন দাম রোববার (৪ ডিসেম্বর) থেকে সারাদেশে কার্যকর হবে। শনিবার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে বলে বাজুসের পক্ষ থেকে জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর সর্বশেষ স্বর্ণের দাম বাড়িয়েছিল বাজুস। সেবার প্রতি ভরি ভালো মানের ২২ ক্যারেট স্বর্ণের দাম এক হাজার ৭৫০ টাকা বেড়ে ৮৪ হাজার ২১৪ টাকা নির্ধারণ করা হয়েছিল। এর ১৬ দিনের মাথায় আরেক দফায় বাড়ানো হলো স্বর্ণের দাম।
বাজুসের নতুন ঘোষণা অনুযায়ী, ৪ ডিসেম্বর থেকে ভালো মানের ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণ কিনতে লাগবে ৮৭ হাজার ২৪৭ টাকা। এছাড়া ২১ ক্যারেটের স্বর্ণের দাম ভরি প্রতি নির্ধারণ করা হয়েছে ৮৩ হাজার ২৮১ টাকা।
১৮ ক্যারেটের প্রতি ভরি পড়বে ৭১ হাজার ৩৮৪ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরির দাম নির্ধারণ করা হয়েছে ৫৯ হাজার ৪৮৬ টাকা।
রুপার দাম আগের মতো অপরিবর্তিত রাখা হয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ১ হাজার ৫১৬ টাকা। ২১ ক্যারেট রুপার দাম ১ হাজার ৪৩৫ টাকা, ১৮ ক্যারেট রুপার দাম ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ৯৩৩ টাকায় অপরিবর্তিত আছে।
Related News
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: শুক্রবার স্বর্ণের দাম কমানোর পর ২৪ ঘণ্টা না যেতেই আবারও দাম বাড়ানোরRead More
ইউনিয়ন পর্যায়েও বসছে ভ্যাট, ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য মাসে ৫০০ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: প্রান্তিক পর্যায়ের ক্ষুদ্র ব্যবসাপ্রতিষ্ঠানকে মূল্য সংযোজন কর (ভ্যাট) ব্যবস্থার আওতায় আনতে নতুনRead More



Comments are Closed