নরসিংদীতে তিন যুবদল নেতা আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদরের চিনিশপুরে দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় নাশকতার অভিযোগে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- রায়পুরা থানা যুবদলের আহ্বায়ক নূর আহাম্মেদ চৌধুরী মানিক, সদস্য সচিব হুমায়ুন কবির ও রায়পুরা পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী সামসুজ্জামান।
এ বিষয়ে বিএনপির নরসিংদী জেলার আহ্বায়ক ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকন বলেন, পুলিশকে ব্যবহার করে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার নরসিংদী জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের ভয় দেখাতে গায়েবি, মিথ্যা ও বানোয়াট মামলা দিয়ে হয়রানি করছে।
তিনি বলেন, নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে যেন আগামী ১০ ডিসেম্বর ঢাকায় মহাসমাবেশ সফল না হয়। আজ সন্ধ্যায় আমাদের দলীয় কার্যালয় থেকে বের হওয়ার সময় আমার সামনে থেকে ৩ যুবদল নেতাকে আটক করেছে পুলিশ। দেশে হীরক রাজার শাসন চলছে যার কারণে এখন গ্রেপ্তার করার জন্য কোন মামলা লাগে না।
নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভুঁইয়া গণমাধ্যমকে বলেন, আটক ৩ জনের বিরুদ্ধে নাশকতায় সংশ্লিষ্টতার অভিযোগ আছে।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed