ট্রেনের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: গাজীপুরের কালীগঞ্জে মোটরসাইকেলে অরক্ষিত রেলক্রসিং দিয়ে যাওয়ার সময় ট্রেনের ধাক্কায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার (২২ নভেম্বর) দুপুরে টঙ্গী-ভৈরব রেলপথের কালীগঞ্জের খঞ্জনা এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনায় নিহতরা হলেন ভেটেরিনারি চিকিৎসক আমিনুল ইসলাম (৪০) এবং ওষুধ বিপণনকারী প্রতিষ্ঠানের বিক্রয় প্রতিনিধি আহসান হাবীব (৩৮)। আমিনুল ইসলাম সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ১৯তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তাঁর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়। আমিনুল ইসলাম ‘আমান গ্রুপের’ আমান ফিড লিমিটেডের ভেটেরিনারি চিকিৎসক হিসেবে কর্মরত ছিলেন।
ট্রেনের ধাক্কায় নিহত অপর মোটরসাইকেল আরোহী আহসান হাবীব নীলফামারী জেলার কিশোরগঞ্জ থানার নিতাই ইউনিয়নের কুরবানীপাড়া এলাকার শাজাহান আলীর ছেলে। তিনি একটি ওষুধ উৎপাদন ও বিপণণকারী প্রতিষ্ঠানের বিক্রিয় প্রতিনিধি ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুর ১২টার দিকে মোটরসাইকেলে কালীগঞ্জ পৌরসভার খঞ্জনা এলাকার অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করছিলেন আমিনুল ও আহসান হাবীব। একই সময়ে দ্রুতগতিতে এগিয়ে আসা ঢাকাগামী সুবর্ণ এক্সপ্রেস ট্রেন তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই আহসান হাবীব মারা যান এবং আমিনুল ইসলাম গুরুতর আহত হন। আমিনুলকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাঁকে ঢাকায় পাঠানোর নির্দেশ দেন। পরে ঢাকায় নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়েছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইউনুস কবির বলেন, বেলা পৌনে একটার দিকে আমিনুল ইসলামকে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে আনা হয়। পরে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠানোর পরামর্শ দেওয়া হয়েছে। পরে সংবাদ পাওয়া গেছে, পথে তিনি মারা গেছেন।
নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক সাইফুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর বিকেল চারটার দিকে ঘটনাস্থল থেকে আহসান হাবীব নামের একজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed