Main Menu

দক্ষিণ সুরমা উপজেলা যুবদলের লিফলেট বিতরণ ও প্রচার মিছিল

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী ১৯ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশে সফল করার লক্ষে রোববার দক্ষিণ সুরমা উপজেলার মোল্লারগাঁও ইউনিয়নে প্রচার পত্র বিতরণ ও প্রচার মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রচার পত্র বিতরণ ও মিছিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান।

Manual6 Ad Code

দক্ষিন সুরমা উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মকসুদুল করিম নুয়েল এর পরিচালনা উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দক্ষিন সুরমা উপজেলা যুবদলের আহবায়ক বাবর আহমদ রনি।

Manual7 Ad Code

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখছেন সিলেট জেলা যুবদলের সভাপতি এডভোকেট মোমিনুল ইসলাম মোমিন ও সাধারণ সম্পাদক মকসুদ আহমদ, মহানগর যুবদলের সভাপতি শাহ নেওয়াজ বক্ত তারেক এবং সাধারণ সম্পাদক মির্জা সম্রাট।

Manual7 Ad Code

উপস্থিত ছিলেন তোফাজ্জল হোসেন বেলাল, নজরুল ইসলাম, এমদাদুল হক স্বপন, জি, এম বাপ্পি, আমিনুল ইসলাম আমিন, মিয়া মুহাম্মাদ সুহেল সহ দক্ষিন সুরমা উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক বৃন্দ ও ১০টি ইউনিয়ন যুবদলের নেতৃবৃন্দ।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code