Main Menu

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের জনসভা মঙ্গলবার

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সম্পত্তির হিসাব দাখিলের বিধান স্থগিতের প্রস্তাব বাতিল করতঃ ১৯৯১ সাল হতে রাজনীতিক, ব্যবসায়ী ও আমলাগণের বিরুদ্ধে দুর্নীতির মামলা বা ফৌজদারী মামলা হয়েছিল অথবা মামলা বিচারাধীন ছিল। পরবর্তীতে মামলা সমূহ প্রশ্নবিদ্ধভাবে প্রত্যাহার ও আইনের ফাঁক-ফোকরে খারিজ হওয়া মামলায় ঐসব অভিযুক্তগণ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ অযোগ্য ঘোষণা। স্বচ্ছ নির্বাচনের লক্ষ্যে অস্থায়ী সরকারের মেয়াদ দু’বছর, নির্বাচিত সরকারের মেয়াদ ৬ বছর সংবিধানে অন্তর্ভুক্ত করতঃ প্রতারণা মূলক ঋণ সিডিউলিং সুবিধা বাতিল করে ঋণ খেলাপীদের সংসদ নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় অযোগ্য ঘোষণার দাবীসহ ৮ দফা দাবীতে ১৫ নভেম্বর মঙ্গলবাজার দুপুর ২টা ৩০ মিনিটের সময় সিলেট নগরের ঐতিহ্যবাহী কোর্ট পয়েন্টে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হবে।

Manual8 Ad Code

নির্দলীয় এই জনসভা সফল করার লক্ষ্যে ইতিমধ্যে সংগঠনের পক্ষ থেকে পোষ্টারিং ও লিফলেট নগরীতে বিলি ও লাগানোর কার্যক্রম চলছে।

Manual3 Ad Code

উক্ত মহতী সভায় দেশপ্রেমিক ও ইমানদার জনগণকে যথাসময়ে উপস্থিত থেকে জনসভাকে সফল ও সার্থক করার জন্য দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি সিনিয়র আইনজীবী নাসির উদ্দিন ও সাধারণ সম্পাদক মকসুদ হোসেন আহবান জানিয়েছেন। বিজ্ঞপ্তি

 

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code