মিশরে বাস খাদে পড়ে নিহত ১৯
আন্তর্জাতিক ডেস্ক: মিশরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি বাস খাদে পড়ে ১৯ জনের মৃত্যু হয়েছে।এতে আহত হয়েছেন ৬ জন।
শনিবার (১২ নভেম্বর) মিশরের উত্তরাঞ্চলে এ দুর্ঘটনাটি ঘটে। খবর রয়টার্স।
নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে রয়টার্স জানায়, ৩৫ জন যাত্রী নিয়ে উত্তরাঞ্চলীয় দাকাহলিয়া প্রদেশের আগা শহর দিয়ে যাওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মানসুরিয়া খালে পড়ে যায়। এতে ১৯ জনের মৃত্যু ও ছয়জন আহত হয়।
এর আগে ১৯ জুলাই দেশটির মিনায়া শহরে ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ২৩ জন নিহত ও ৩০ জন আহত হয়।
« তারেক রহমানের নেতৃত্বে গঠন হবে জাতীয় সরকার : মির্জা ফখরুল (Previous News)
Related News
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল তিব্বত
আন্তর্জাতিক ডেস্ক: চীনের তিব্বত অঞ্চলে সাত মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভারতীয়Read More
সৌদি আরবে পৃথক হামলায় একদিনে নিহত ৪
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহতের সংখ্যা বেড়েRead More



Comments are Closed