শান্তিগঞ্জে নিরাপদ সড়ক দিবসে র্যালী ও আলোচনা সভা
সুনামগঞ্জ প্রতিনিধিঃ “আইন মেনে সড়ক চলি, নিরাপদে ঘরে ফিরি ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে শান্তিগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সকাল ১০ টায় শান্তিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক সড়কে সচেতনতা মূলক প্রচারাভিযান ও লিফলেট বিতরণ পরবর্তী উপজেলা হলরুমে আলোচনা সভায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সকিনা আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান দুলন রানী তালুকদার, শান্তিগঞ্জ ফায়ার সার্ভিসের ইনচার্জ জিসান রহমান নাবিক, সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সাবেক সভাপতি ফরিদুর রহমান ফরিদ, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নুরুল হক,শ্রমিক নেতা শাহ আলম সহ প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ ও পরিবহন শ্রমিকরা উপস্থিত ছিলেন।
Related News
‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবসRead More
কাজ হস্তান্তরের আগেই শান্তিগঞ্জের বসিয়াখাউরী ব্রীজের এপ্রোচে ধস ও ফাটল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলার ভাটির জনপদ খ্যাত পশ্চিম বীরগাওRead More



Comments are Closed