বিএনপি নেতা আলী আহমদ করোনাক্রান্ত, সুস্থতা কামনায় দোয়া মাহফিল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আহমদ যুক্তরাজ্যে করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। এর আগেও যুক্তরাজ্যে তিনি আরেকবার করোনাক্রান্ত হয়েছিলেন। বর্তমানে তার শারীরিক অবস্থা মোটামুটি ভালো আছে। পূর্ণ সুস্থতার জন্য আলী আহমদ দলীয় নেতাকর্মীসহ সর্বস্তরের সিলেটবাসীর প্রতি দোয়া চেয়েছেন।
এদিকে বিএনপি নেতা আলী আহমদের সুস্থতা কামনায় শুক্রবার (২১ অক্টোবর) তার নিজ এলাকা দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত।
বাদ মাগরিব কামালবাজারস্থ হাসিমী উদ্যান জামে মসজিদে অনুষ্ঠিত মাহফিলে বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
মাহফিলে আলী আহমদের করোনা থেকে মুক্তি ও আশু সুস্থতা কামনা এবং অসুস্থ জেলা বিএনপির সাবেক সহ-ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক এনামুল হক মাক্কুর সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়। এছাড়া মাহফিলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও তার ছোট ছেলে আরাফাত রহমান কোকো’র মাগফেরাত, বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা এবং দেশ জাতির মঙ্গল কামনায় মোনাজাত করা হয়।
মাহফিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক কুহিনূর আহমদ, সাবেক সাধারণ সম্পাদক তাজরুল ইসলাম তাজুল, যুগ্ম সাধারণ সম্পাদক মুহিবুর রহমান, কামালবাজার ইউনিয়ন বিএনপি’র সভাপতি হাজী গুলজার আলী, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সুহেল ইবনে রাজা, কামালবাজার ইউনিয়ন বিএনপির সিনিয়র সভাপতি হাজী বশীর মিয়া, সাধারণ সম্পাদক দিলোয়ার হোসেন, মোল্লারুগাও ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক বখতিয়ার আহমদ ইমরান, সহ সভাপতি নাছির উদ্দিন, সিলাম ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি আল মামুন, সিলেট জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রায়হানুল হক, কামালবাজার ইউনিয়ন বিএনপি’র সহ সভাপতি সেলিম আহমদ, সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, দক্ষিণ সুরমা উপজেলা বিএনপি সহ ছাত্র বিষয়ক সম্পাদক মাসুম পারভেজ, শামছুর রহমান সুজা, ইউনিয়ন বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক সুমন আহমদ বিপ্লব, যুগ্ম সম্পাদক আব্দুস শাকুর শফিক, কোষাধ্যক্ষ গিয়াস মিয়া, সাংগঠনিক সম্পাদক আব্দুল মহিম, দপ্তর সম্পাদক আব্দুল হান্নান শাহেদ, সহ সাংগঠনিক সম্পাদক ফয়সল আহমদ, জেলা সেচ্ছাসেবক দল নেতা সাইফুল আলম কুরেশী, জালালপুর যুবদলের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন, যুবদল নেতা নুর আলী, বিএনপি নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, সমছু মিয়া, হিরণ মিয়া, আনছার আলী, কবির আলী, আরব আলী, সুন্দর আলী, খলিল মিয়া, রেদুয়ান আহমদ, মনসুর আহমদ, সালেহ আহমদ, সুরমান আলী, রুহুল মিয়া, আনছার আলী, মনু মিয়া ও রাব্বানী প্রমূখ।
Related News
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুরRead More
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More



Comments are Closed