শান্তিগঞ্জের বিএনপি নেতা আরাফাত আলী আর নেই
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. আরাফাত আলী আর নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার (২১ অক্টোবর) সকাল ৯টায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫২ বছর।
একই দিনে বিকাল সাড়ে ৪টায় পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের মাঠে মরহুমের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। পরে বাঘেরকোনা পঞ্চায়েতি কবরস্থানে তাকে শায়িত করা হয়েছে।
এদিকে, আরাফাত আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শান্তিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও শান্তিগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ফারুক আহমদ, কেন্দ্রিয় যুবদলের সাবেক সহ-সভাপতি আনছার উদ্দিন, পশ্চিম পাগলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জগলুল হায়দার, সাবেক চেয়ারম্যান রেজাউল আলম নিক্কু, নুরুল হক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিনুর রশিদ আমীন, তাঁতীলীগের শান্তিগঞ্জ উপজেলা শাখার সভাপতি গোলাম মোস্তফাসহ অনেকে।
Related News
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জে টাস্কফোর্সের অভিযানে ভারতীয় বিভিন্ন ধরনের ২ হাজারRead More
‘শ্রীরামসি গণহত্যা দিবস’ সোমবার, নানা কর্মসূচীর আয়োজন
Manual3 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি আঞ্চলিক গণহত্যা দিবসRead More



Comments are Closed