Main Menu

নিম্নচাপ নিয়ে আবহাওয়ার নতুন পূর্বাভাস

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: বঙ্গোপসাগরে সৃষ্টি লঘুচাপটি ৭২ ঘণ্টার মধ্যে ঘণীভূত হয়ে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

Manual4 Ad Code

এতে বলা হয়, আন্দামান সাগর এবং তৎসংলগ্ন দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘণীভূত হতে পারে। দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশ থেকে বিদায় নিয়েছে।

Manual3 Ad Code

এ ছাড়া শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধাণত শুষ্ক থাকতে পারে। বর্ধিত ৫ দিনে আবহাওয়া পরিস্থিতি অবনতি হতে পারে।

এদিকে আবহাওয়ার সতর্কবার্তায় বলা হয়েছে, লঘুচাপের কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোকে পরবর্তী নির্দেশনা অনুযায়ী সাবধানতার সঙ্গে পর্যবেক্ষণ করতে বলা হয়েছে।

Manual3 Ad Code

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে সাবধানে চলাচল করতে বলা হয়। সেইসঙ্গে তাদেরকে গভীর সাগরে বিচরণ না করতে নির্দেশনা দেওয়া হয়।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code