Main Menu

ওসমানীনগরে ট্রাক চাপায় টমটম চালক নিহত

Manual7 Ad Code

ওসমানীনগর প্রতিনিধি: সিলেটের ওসমানীনগরে ট্রাক চাপায় এক টমটম চালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২০ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সিলেট-ঢাকা মহাসড়কের ব্রম্মণগ্রাম নামক স্থানে ঘটনাটি ঘটে।

Manual7 Ad Code

নিহত টমটম চালক নূর মিয়া উপজেলার গোয়ালাবাজার ইউনিয়নের গদিয়াচর গ্রামের বাসিন্দা।

ঘটনার পর অন্যান্য টমটম চালকরা সংঘবদ্ধ হয়ে ও স্থানীয়দের সহায়তায় ঢাকা–সিলেট মহাসড়ক অবরোধের পাশাপাশি শেরপুর হাইওয়ে পুলিশের গাড়িসহ সদস্যদের স্থানীয় পেট্রোল পাম্পে আটকে রাখে। তবে হাইওয়ে পুলিশের দাবি ট্রাক চাপায় টমটম চালক নিহত হয়েছেন। স্থানীয়রা ভুল বুঝে পুলিশের ওপর ক্ষোভ প্রকাশ করছেন।

ঘটনাস্থলে উপস্থিত স্থানীয়রা জানান, বৃহস্পতিবার দুপুরে শেরপুর হাইওয়ে থানার পুলিশের গাড়ি টমটমকে ধাওয়া করলে পরে ট্রাক টমটমকে চাপা দিলে ঘটনাস্থলেই টমটম চালক নিহত হন।

Manual1 Ad Code

শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিমল চন্দ্র দেব বলেন, শেরপুর পুলিশ ফাঁড়ির গাড়ি পুলিশ সদস্যদের নিয়ে টহলে ছিলো। গোয়ালাবাজার থেকে আসার পথে একটি ট্রাক একটি টমটমকে চাপা দেয়। পুলিশ সদস্যরা দুর্ঘটনা দেখে ঘটনাস্থলে যান এবং উদ্ধার কাজে নিয়োজিত হন। কিন্তু সাধারণ জনতা ভূল বুঝে পুলিশের উপর দায় চাপাচ্ছেন। ওই ট্রাক জব্ধ এবং চালককে আটক করা হয়েছে।

Manual1 Ad Code

ওসমানীনগর থানার অফিসার ইনচার্য এস এম মাইন উদ্দিন বলেন, পুশিলের গাড়ি দেখে টমটম চালক দ্রুত টমটম চালালে ট্রাকের নিচে চাপা পরে। ঘটনায় উত্তেজিত জনতা হাইওয়ে পুলিশ সদস্যদের অবরুদ্ধ করলে থানা পুলিশ দ্রত ঘটনাস্থলে গিয়ে অবরুদ্ধ হাইওয়ে পুলিশ সদস্যদের থানায় নিয়ে আসেন। এই বিষয়ে স্থানীয় এবং হাইওয়ে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে সমাধানের চেষ্টা চলছে।

Manual8 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code