Main Menu

ফেঞ্চুগঞ্জ পুরানো সার কারখানা নিলাম প্রক্রিয়া স্থগিত

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ফেঞ্চুগঞ্জের ন্যাচারাল গ্যাস ফার্টিলাইজার পুরাতন ফ্যাক্টরির নিলাম কার্যক্রম স্থগিত করা হয়েছে।

Manual3 Ad Code

বুধবার (১৯ অক্টোবর) উচ্চ আদালতের নির্দেশে তৃতীয় দফায় নিলাম স্থগিত হলো সরকারি এ প্রতিষ্ঠানের। মের্সাস আল মামুন ট্রেডার্সের পক্ষে আব্দুর রহিমের করা রিটের পরিপ্রেক্ষিতে এই স্থাগিতাদেশ।

Manual4 Ad Code

কারখানার ব্যবস্থাপনা পরিচালক মো. ওমর ফারুক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রিটকারীর পক্ষের আইনজীবী ফোনে স্থগিতাদেশের বিষয়টি অবগত করেন। এরপর আমরা নিলাম কার্যক্রম বন্ধ করেছি। দরপত্রের বাক্সও সিলগালা করা হয়েছে।

Manual4 Ad Code

কারখানার সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার (১৮ অক্টোবর) পর্যন্ত মোট ২২টি শিডিউল বিক্রি করা হয়েছিল। বুধবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত দরপত্র জমা পড়ছিল। আড়াইটায় বাক্স খোলে ৩টি দরপত্র পাওয়া গেছে। সেগুলো হলো ঢাকার মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড, মেসার্স মোস্তফা গ্রুপ ও রফিক অ্যান্ড ব্রাদার্স। এদের মধ্যে সর্বোচ্চ দরদাতা ছিল মেসার্স এমএম বিল্ডার্স লিমিটেড। তবে উচ্চ আদালতের আদেশ জানার পর সব কার্যক্রম স্থগিত করে দেয়া হয়।

এর আগে গত ৮ সেপ্টেম্বর দরপত্র আহ্বান করা হয়েছিল।

মেসার্স এমএম লিমিটেড ভ্যাট-ট্যাক্স ছাড়া ২৭৫ কোটি টাকা সর্বোচ্চ দর হেঁকেছিল। তারও আগে ২০২০ সালের ২ সেপ্টেম্বর প্রথমবার এ কারখানা বিক্রির জন্য দরপত্র আহ্বান করা হয়। তখন সিলেটের মেসার্স আতাউল্লাহ গ্রুপ সর্বোচ্চ দরদাতা হিসেবে ১০৩ কোটি ৭৫ হাজার টাকা দর হেঁকেছিল। কিন্তু নিয়মমাফিক টাকা জমা না দেয়ায় পুনরায় নিলামের সিদ্ধান্ত নেয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

২০২১ সালের ২৫মে আবারও দরপত্র আহ্বান করে কর্তৃপক্ষ। ১১ আগস্ট ১৪টি প্রতিষ্ঠান অংশ নিলেও সর্বোচ্চ দরদাতা প্রতিষ্ঠান হিসেবে নিলামে মেসার্স সাইদুর রহমান ২১১ কোটি ৪ লাখ ২৫ হাজার টাকা দিয়ে কারখানাটি কিনে নেন। কিন্তু তারাও সময়মতো টাকা জমা দিতে ব্যর্থ হলে নিলাম বাতিল করে আবারও টেন্ডার আহ্বান করা হয়। কিন্তু আগের টেন্ডারে ১৩১ কোটি টাকা দরদাতা মের্সাস আল মামুন ট্রেডার্স আদালতের দ্বারস্থ হন। তাদের করা রিটের প্রেক্ষিতে তৃতীয় দফর নিলাম প্রক্রিয়া স্থগিত হলো।

Manual2 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code