Main Menu

প্রধানমন্ত্রীর প্রেস সচিব হলেন গুল শাহানা

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে কর্মরত প্রেস উইং গুল শাহানা ঊর্মিকে প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৯ অক্টোবর) রাষ্ট্রপতির আদেশক্রমে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ নিয়োগের আদেশ জারি করা হয়।

Manual1 Ad Code

গুল শাহানা ঊর্মি জনসংখ্যা স্বাস্থ্য ও পুষ্টি সেল, সহকারী পরিচালক, বাংলাদেশ বেতার, ঢাকা (বিসিএস তথ্য) বর্তমানে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইং এ সহকারি পরিচালক হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

Manual1 Ad Code

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রেস উইংয়ে একজন প্রেস সচিব, দুইজন উপ-প্রেস সচিব ও দুইজন সহকারী প্রেস সচিব রয়েছেন। সরকারি নারী কর্মকর্তাদের মধ্যে প্রথম এই পদে দায়িত্ব পালনের সুযোগ পেলেন গুল শাহানা ঊর্মি।

Manual5 Ad Code

জামালপুরের সরিষাবাড়ীর সন্তান গুলশাহানা ঊর্মি। ২০১০ সালের ১ ডিসেম্বর বিসিএস ২৮ ব্যাচের তথ্য ক্যাডারের কর্মকর্তা হিসেবে বাংলাদেশ বেতারে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগ থেকে বি.এ (সম্মান), এম.এ করেছেন।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual8 Ad Code