বকেয়া এরিয়ার বিলের দাবিতে চা শ্রমিক ফেডারেশনের বিক্ষোভ সমাবেশ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশন, সিলেট জেলা শাখার উদ্যোগে এরিয়ার বিল নিয়ে মালিকপক্ষের টালবাহানার প্রতিবাদে ও অবিলম্বে স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের এরিয়ার বিল পরিশোধ করার দাবিতে বুধবার বিকালে লাক্কাতুরার রেস্টক্যাম্প বাজারে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সভায় বিরেন সিং এর সভাপতিত্বে ও অজিত রায় পরিচালনায় বক্তব্য রাখেন বাংলাদেশ চা শ্রমিক ফেডারেশনের জেলা উপদেষ্টা ও বাংলাদেশ শ্রমিক কর্মচারী ফেডারেশন জেলা সদস্য প্রসেনজিৎ রুদ্র।
আরো বক্তব্য রাখেন সহসভাপতি পঞ্চমী লোহার, সাংগঠনিক সম্পাদক হৃদয় লোহার,অর্থ সম্পাদক নমিতা রায়,দপ্তর সম্পাদক চম্পক বাউরি, সদস্য উষা রানী বুনার্জি প্রমুখ।
সভায় বক্তারা বলেন, চা শ্রমিকরা দৈনিক মজুরি বৃদ্ধি করাসহ আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ দাবি নিয়ে ১৯ দিনব্যাপী অনাহারে অর্ধাহারে থেকে এক লড়াকু মানসিকতায় আন্দোলন করেছে ও মালিকপক্ষ, দালাল নেতৃত্ব ও রাষ্টীয় টালবাহানা মোকাবিলা করে সর্বোচ্চ কর্তৃপক্ষকে পদক্ষেপ নিতে বাধ্য করেছে। কিন্তু আন্দোলনের মাস পেরিয়ে গেলেও চুক্তি বিলম্বিত সময়কালীন এরিয়ার বিল এখন দেয় নি মালিকপক্ষ।চুক্তি ও এরিয়ায় বিল নিয়ে চলছে মালিকপক্ষের তালবাহানা। এই এরিয়ার বিল দেয়া হয় কয়েক দফায় তাও আবার শুধুমাত্র স্থায়ী শ্রমিকদের। যাতে থাকে শ্রমিক ঠকানো মালিকের ফাকিবাজির হিসাব। আমরা এই পূর্নাঙ্গ এরিয়ার বিল স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের প্রদান ও অবশ্যই এককালীন পরিশোধের দাবি জানাই। মালিকপক্ষ বরাবরই বিভিন্ন গোজামিল ও ফাঁকির হিসাব দিয়ে তা প্রত্যাখ্যান করছে।যথা সময়ে চুক্তি না হওয়ার অস্থায়ী শ্রমিকরা বার বার ঠকছেন। কিন্তু অস্থায়ী শ্রমিকরা স্থায়ী শ্রমিকদের সমপরিমান কাজ করেন। তাই আমরা মালিকপক্ষের টালবাহানা বন্ধ করে যথাসময়ে ২০২২-২৩ সালের চুক্তি সম্পাদন ও অবিলম্বে স্থায়ী ও অস্থায়ী সকল শ্রমিকদের এরিয়ার বিল পরিশোধ করা দাবি জানাই।
Related News
জৈন্তাপুরে দুই মেম্বারের সমর্থকদের সংঘর্ষ, ওসিসহ আহত ২৫
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের ঘিলাতৈল গ্রামে আধিপত্য বিস্তারকেRead More
জকিগঞ্জে কিশোরের মরদেহ উদ্ধার
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে মাসুদ আহমদ (১৫) নামের এক কিশোরের মরদেহRead More



Comments are Closed