সিলেটে অগ্নিকান্ডে বসতঘর পুড়ে ছাই
বৈশাখী নিউজ ডেস্ক : সিলেট সদর উপজেলার টুকেরবাজার পীরপুর এলাকায় বসতঘরে আগুন লেগে ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে প্রায় ৮ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সদর উপজেলার টুকেবাজার পীরপুর গ্রামের শাহান মিয়ার টিনশেড ঘরে আগুন লেগে যায়। মুহুর্তের মধ্যেই আগুন পার্শ্ববর্তী আরও ৪-৫টি ঘরে ছড়িয়ে পরে। পরে স্থানীয়দের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হলেও আগুনে পুড়ে ৮ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
ফায়ার সার্ভিস সিলেটের সিনিয়র স্টেশন অফিসার বেলাল হোসেন জানান, অগ্নিকান্ডের খবর পেয়ে আমাদের টীম ঘটনাস্থলে পৌঁছে। এর আগেই স্থানীয়রা আগুন নিভিয়ে ফেলেন।
Related News
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন বাবা
Manual2 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ছেলে মাসুক আহমেদের (৩৮) মৃত্যুরRead More
গোলাপগঞ্জে পৃথক অভিযানে মাদক সহ গ্রেপ্তার ৪
Manual5 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে মাদকবিরোধী পৃথক অভিযান চালিয়ে গাঁজা ও ইয়াবাসহRead More



Comments are Closed