‘হলের রুম ফাঁকা থাকা একটা প্রসেস’: প্রভোস্ট ইস্রাফিল আহমেদ
জাবি প্রতিনিধি: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ফাঁকা পড়ে আছে ৫টি কক্ষ। হলের ১৩০, ১৩১, ১৩২, ১৩৩, ১৩৪ নাম্বার কক্ষ ফাঁকা পড়ে আছে। খোজ নিয়ে জানা যায়, প্রায় সাত আট মাস থেকে এই কক্ষগুলো ফাঁকা পড়ে আছে।
এবিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলের প্রভোস্ট অধ্যাপক ইস্রাফিল আহমেদ এর সাথে কথা বললে তিনি বলেন , ‘এটা আমাদের হল, আমরা আমাদের মত করে হল চালাচ্ছি। রুম ফাকা থাকা একটা প্রসেস। রুম ফাঁকা থাকলে তো অসুবিধার কিছু নাই। আমাদের পরিকল্পনা আছে। আমরা পরিকল্পনা অনুযায়ী আগাচ্ছী।’
এদিকে, ৫০ ব্যাচের প্রথম বর্ষের শিক্ষার্থীরা একটি কক্ষে ১০ থেকে ১২ জন এবং ৪৯ ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা ৮ জন করে থাকে। তাদেরকে অনেক কষ্ট করে গাদাগাদি করে থাকতে হয় বলে অভিযোগ করেছে। রুমগুলো শিক্ষার্থীদের দিয়ে দিলে কষ্ট কিছুটা কমত বলে তারা আশাবাদও ব্যক্ত করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক ৫০ ব্যাচের এক শিক্ষার্থী দুঃখ প্রকাশ করে বলেন, ‘অনেক স্বপ্ন নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসেছি পড়াশোনা করতে। কিন্তু এখানে পড়াশোনার যথাযথ পরিবেশ তো নেই থাকতেও হয় অনেক কষ্ট করে। রাতে ঠিকমতো ঘুম হয়না। তাই পড়াশোনায় মনোযোগ দিতে পারিনা। প্রশাসনের কাছে আহবান থাকবে বিশ্ববিদ্যালয় থেকে সিট সংকট সমস্যার দ্রুত সমাধান করে সবার জন্য পড়াশোনার যথাযথ পরিবেশ সৃষ্টি করা।’
Related News
মোটরসাইকেলে ঘুরতে গিয়ে প্রাণ গেল তিন বন্ধুর
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির চাপায় মোটরসাইকেল আরোহী তিন বন্ধুRead More
ঢাকাস্থ জার্মান দূতাবাসের নতুন নির্দেশনা
Manual7 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকাস্থ জার্মান দূতাবাস ভিসা আবেদনকারীদের জন্য বিশেষ নির্দেশনা জারিRead More



Comments are Closed