Main Menu

সিলেটে ‘নারীর ছদ্নবেশে’ থাকা যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে ‘নারীর ছদ্নবেশে’ থাকা তুষার মিয়া (২০) নামে এক যুবককে বাসা থেকে ডেকে নিয়ে হত্যা করা হয়েছে। রোববার (২৫ সেপ্টেম্বর) ভোরে নগরীর সুবহানীঘাট সবজিবাজারের পাশে খালি জায়গা থেকে তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত তুষার মিয়া ময়মনসিংহ জেলার আবুল হাশেমের ছেলে ও নগরীর খাসদবির সাজু মিয়ার বাসার ভাড়াটিয়া হিসেবে থাকতেন।

সিলেট কোতোয়ালি মডেল থানাধীন সুবহানীঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) জগৎজ্যোতি বলেন, মরদেহের গলায় ফাঁসের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে মরদেহ এখানে ফেলে রেখে যায়।

সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বলেন, নিহত তুষার নারীর ছদ্মবরণে হিজড়ার রূপ ধরে থাকতো। সে হিজড়াদের সঙ্গে চলাফেরা করতো। ভোররাতে ওখানে সেসহ আরও ৩/৪ জন ছিল। ধারণা করা হচ্ছে তাকে গলায় রশি লাগিয়ে চাপ দিয়ে হত্যা করা হয়েছে। তাছাড়া ধস্তাধস্তিরও আলামত মিলেছে।

নিহতের বড় ভাই হিমেল আহমদ রাফি বলেন, তার ভাই হিজড়া নয়। কিন্তু তিনি হিজড়াদের সঙ্গে চলতো। শনিবার রাত সাড়ে ৯টার দিকে তার ভাইকে কয়েকজন হিজড়া বাসা থেকে বের করে আনে। এরপর কে বা কারা তাকে হত্যা করেছে।

 

Share





Related News

Comments are Closed