হোস্টেল থেকে গায়িকা আঁচলের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: আঁচল সাহা নামে এক তরুণ সংগীতশিল্পীর মরদেহ উদ্ধার করা হয়েছে। রোববার (১৪ আগস্ট) রাতে রাজধানীর ভাটারা থানা এলাকার একটি মহিলা হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন আঁচল। তিনি সিরাজগঞ্জের উল্লাপাড়ার ঝিকিড়া গ্রামের দীপক কুমার সাহার মেয়ে।
বিষয়টি নিশ্চিত করে সোমবার (১৫ আগস্ট) রাতে ভাটারা থানার এসআই রিয়াদ আহমেদ গণমাধ্যমকে জানান, ঘটনাটি জানার পর রাতে বাসার দরজা ভেঙে ওই তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করি।
পরিবারের বরাতে তিনি বলেন, আঁচল আইফোন ব্যবহার করতেন। সেটি হারিয়ে যাওয়ায় নতুন একটি আইফোনের জন্য মায়ের কাছে বায়না ধরেন। মেয়েটির বাবা নেই। মোবাইল কিনে দিতে একটু সময় চেয়েছিলেন তার মা। এরপরও মোবাইল কিনে দিতে তার মাকে চাপ দিচ্ছিলেন। এ নিয়ে মা-মেয়ের মধ্যে মনোমালিন্য হয়। এ কারণে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করেছেন আঁচলের মা নীলা সাহা।
জানা গেছে, একজন ভালো সংগীত ও নৃত্যশিল্পী ছিলেন আঁচল সাহা। পাশাপাশি কবিতাও আবৃত্তি করতেন তিনি। উল্লাপাড়াসহ সিরাজগঞ্জের বিভিন্ন অনুষ্ঠানে আঁচল নাচ ও গান পরিবেশন করতেন। ছোটবেলায় তিনি উল্লাপাড়ার কচিকাঁচার মেলা সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সদস্য হিসেবে বিভিন্ন স্থানে সঙ্গীত ও নাচ পরিবেশন করে প্রশংসিত হন।
Related News
নরসিংদীতে চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি আবু লাল গ্রেপ্তার, বিদেশি পিস্তল উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদী সদর মডেল থানার চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামি ও চিহ্নিত অপরাধRead More
নরসিংদীতে চাঁদা না পেয়ে ট্রান্সপোট ব্যবসায়ীকে গুলি করে হত্যার চেষ্টা
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুরে চাঁদা না পেয়ে নবী হোসেন নামে ট্রান্সপোর্ট ব্যবসায়ীকে গুলি ওRead More



Comments are Closed