গোপন ছবি দেখিয়ে প্রবাসী বন্ধুর স্ত্রীকে ধর্ষণ
বৈশাখী নিউজ ডেস্ক: রাজবাড়ী সদর উপজেলায় গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ ও টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
গত বুধবার (৩ আগস্ট) রাতে রাজবাড়ী জজ কোর্টের পিপি মো. উজির আলী শেখ এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে গত রোববার (৩১ জুলাই) এ অভিযোগে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী।
মামলার আসামি হলেন, সদর উপজেলার দাদশী ইউনিয়নের বক্তারপুর গ্রামের ছবেদ পাঠানের ছেলে সবুজ পাঠান (২৯)।
ভুক্তভোগী প্রবাসীর স্ত্রী জানান, অভিযুক্ত সবুজ ও তার স্বামী ঘনিষ্ঠ বন্ধু। তারা দুজনে সৌদি আরবে একই রুমে থাকতেন। তিনি তার স্বামীর সঙ্গে মোবাইলে নিজেদের গোপন ছবি আদান-প্রদান করতেন। সবুজ কৌশলে তার স্বামীর মোবাইল থেকে তার গোপন ছবিগুলো নিজের মোবাইলে নিয়ে নেন।
তিনি আরও জানান, সবুজ দেশে এসে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে অনৈতিক সম্পর্ক স্থাপনের প্রস্তাব দেন। একই সঙ্গে টাকা আদায় করেন।
এদিকে সর্বশেষ গত ২০ জুলাই রাত ১০টার দিকে সবুজ কৌশলে তার ঘরে ঢুকে তাকে সেই গোপন ছবি দেখিয়ে ব্ল্যাকমেইল করে ধর্ষণ করে। সে সময় তার ছেলে ঘুম থেকে উঠে এ দৃশ্য দেখে চিৎকার দিলে পাশের রুম থেকে তার শাশুড়ি দৌড়ে আসেন। এ সময় সবুজ সেখান থেকে চলে যান।
এ বিষয়ে রাজবাড়ী জজ কোর্টের পিপি মো. উজির আলী শেখ জানান, এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে সবুজের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
Related News
নরসিংদীতে নিজ কন্যার সর্বনাশ করার অভিযোগে পিতা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীতে নিজের ১৪ বছর বয়সী মাদ্রাসাপড়ুয়া মেয়েকে ধর্ষণ ও নির্যাতনের ভিডিও মোবাইলেRead More
মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে বৃদ্ধাকে হত্যা, গ্রেপ্তার ৩
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর মাধবদীতে নামাজরত অবস্থায় বৃদ্ধা জাহানারা বেগম (৭৩) কে হত্যা মামলার তিনRead More



Comments are Closed