বিস্ফোরণে দগ্ধ ৮ জনের সকলেই মারা গেলেন
বৈশাখী নিউজ ডেস্ক : রাজধানীর উত্তরা কামারপাড়ায় ভাঙারি কারখানায় বিস্ফোরণে একে একে দগ্ধ আটজনই মারা গেলেন। সর্বশেষ গতকাল শুক্রবার রাতে মো. শাহিন মিয়া (২৫) নামের একজন মারা গেছেন।
তিনি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক এস এম আইউব হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শাহিন মিয়ার শরীরের ৪০ শতাংশ দগ্ধ ছিল।
এর আগে গত শনিবার (৬ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে তুরাগ কামারপাড়া রাজাবাড়ি পুকুরপাড় এলাকায় গাজী মাজহারুলের রিকশার গ্যারেজের ভেতরে গড়ে তোলা ভাঙারির কারখানায় এই বিস্ফোরণ ঘটে। এতে মালিকসহ আটজন দগ্ধ হন। সেদিনই তাদের সবাইকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঘটনার দিন রাতেই মারা যায় আলমগীর হোসেন আলম (২৩) ও নূর হোসেন (৬০) নামের দুজন। এর পরদিন রোববার ভোরে গাজী মাজহারুল ইসলাম (৪৭) ও রাতে মারা যায় মিজানুর (৩৫)।
আর গত সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় মাসুম আলী (৩৫) ও এদিন দিবাগত রাত ৩টায় মারা যান আল আমিন (৩০)। এর পরদিন গত মঙ্গলবার শফিকুল ইসলাম (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়। মৃতদের মধ্যে মাজহারুল ছিলেন- ভাঙারির দোকানের লাগোয়া রিকশা গ্যারেজের মালিক, আর বাকিরা রিকশাচালক।
Related News
সাবেক স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীর পরিবারের ৫ সদস্যের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: কানাডায় পাঠানোর নামে প্রতারণা, ভুয়া ভিসা-পাসপোর্ট তৈরি, অর্থ আত্মসাৎ ও বিদেশে মানবপাচারেরRead More
জাতীয় জনতা পার্টির জাতীয় কার্যকরী কমিটি গঠিত
বিশেষ সংবাদদাতা: মহান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মহাম্মদ আতাউল গণি ওসমানীর প্রতিষ্ঠিত জাতীয় জনতা পার্টিরRead More



Comments are Closed