আজ সিলেটে ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে আজ বৃহস্পতিবার ৩৮.৯ ডিগ্রী সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সিলেট আবহাওয়া অফিস এ তথ্য জানিয়েছে।
এদিন সর্বনিন্ম তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রী সেলসিয়াস। সকাল ৯টায় বাতাসের আর্দ্রতা ছিল ৬৬ পার্সেন্ট আর সন্ধ্যা ৬টায় ছিল ৪৯ পার্সেন্ট।
এর আগের দিন বুধবার সিলেটের তাপমাত্রা ছিল ৩৭.৩ ও মঙ্গলবার ৩৬.৩ ডিগ্রী সেলসিয়াস।
সিলেটে জুন মাসে ৬৪ বছরের মধ্যে সর্বোচ্চ বৃষ্টিপাতের পর এখন তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন।
এদিকে ১৩ জুলাই বুধবার দিনভর তীব্র তাপদাহ বয়ে যাওয়ার পর সন্ধ্যায় সিলেটের ওপর দিয়ে দমকা হাওয়া বয়ে গেলে জনজীবনে কিছুটা স্বস্তি নেমে আসে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের জ্যেষ্ঠ আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান বৃহস্পতিবারের পর থেকে তাপমাত্রা কিছুটা কমতে শুরু করবে।
Related News
গোয়াইনঘাটে স্কুলছাত্রীর অশ্লীল ছবি-ভিডিও প্রকাশ, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার এক ষষ্ঠ শ্রেণির ছাত্রীর অশ্লীল ছবি ধারণ ও পরবর্তীতেRead More
সিলেটে টিলা কাটায় দুই ব্যক্তিকে লাখ টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে টিলা কেটে পরিবেশ ধ্বংসের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন।Read More



Comments are Closed