Main Menu

জিএমপিতে নতুন কমিশনার মোল্যা নজরুল ইসলামের যোগদান

Manual2 Ad Code

মাছুদ পারভেজ, গাজীপুর প্রতিনিধি: জিএমপিতে নতুন কমিশনার হিসেবে যোগদান করেছেন মোল্যা নজরুল ইসলাম।

Manual5 Ad Code

বুধবার (১৩ জুলাই) মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তরে যোগদানের পর তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবির ও গাজীপুর মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার বরকতুল্লাহ খানসহ জিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। পরে তিনি সহকর্মীদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন।

Manual3 Ad Code

গত ৩০ জুন (বৃহস্পতিবার) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১-এর উপসচিব ধনঞ্জয় কুমার দাস স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার হিসেবে মোল্যা নজরুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়।

মোল্যা নজরুল ইসলাম গাজীপুর মহানগর পুলিশের বিদায়ী কমিশনার খন্দকার লুৎফুল কবিরের স্থলাভিষিক্ত হলেন। গত ৩০ জুন (বৃহস্পতিবার) গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) কমিশনার খন্দকার লুৎফুল কবিরকে উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পুলিশ অধিদপ্তরে (পুলিশ সদর দপ্তর) পদায়ন করা হয়েছে।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code