Main Menu

দেশে করোনায় আরো ৯ জনের মৃত্যু, শনাক্ত ৬৫৬

Manual1 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও নয় জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু দাঁড়াল ২৯ হাজার ২১২ জনে।

Manual5 Ad Code

এ সময়ের মধ্যে নতুন বরে আরও ৬৫৬ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৯১ হাজার ৩১ জনে।

মঙ্গলবার (১২ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

Manual8 Ad Code

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫৪২ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ১৫ হাজার ৮৬০ জন।

২৪ ঘণ্টায় ৪ হাজার ৭৯৯টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ৪ হাজার ৭৬১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ৭৮ শতাংশ।

Manual3 Ad Code

গত ২৪ ঘণ্টায় ‍মারা যাওয়াদের মধ্যে সাত জনই ঢাকার। অন্য দুই জনের একজন চট্টগ্রামের, অপর ব্যক্তি ময়মনসিংহের। তাদের মধ্যে চার জন পুরুষ ও পাঁচ জন নারী।

Manual2 Ad Code

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম তিনজনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। ২০২১ সালের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual5 Ad Code