গরুর ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় যুবতির মৃত্যু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: গরু ক্ষেতের ধান খাওয়াকে কেন্দ্র করে মৌলভীবাজারের কমলগঞ্জ সদর ইউনিয়নের ছতিয়া গ্রামে প্রতিপক্ষের হামলায় মঙ্গলবার ভোর ৪টায় হাসপাতালে আয়েশা আক্তার (১৮) নামে এক যুবতির মৃত্যু হয়েছে।
১৩ জুলাই বুধবার আয়েশার বিয়ের দিনক্ষণ ঠিক ছিল। এ ঘটনায় নিহত যুবতির মা, বোন ও শ্বাশুড়ি সহ ৪ জন আহত হয়েছেন।
পুলিশ এ ঘটনায় হামলাকারী ২ জনকে গ্রেফতার করেছে। ঈদের আগের দিন (৯ জুলাই) শনিবার বিকাল সাড়ে টায় এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয়ভাবে জানা যায়, ছতিয়া গ্রামের জহুর মিয়ার ছেলে সিরাজ মিয়ার খেতের ধান খেয়েছিল পাশের বাড়ির মৃত আজাদ মিয়ার বাড়ির গরু। এ নিয়ে উভয় পরিবারের সদস্যদের মাঝে সৃষ্ট বিরোধে সোমবার (৯ জুলাই) বিকেলে প্রতিপক্ষ সিরাজ মিয়া (৩২), তার ভাই রিয়াজ মিয়া (৩০), চাচাতো ভাই সামাদ মিয়া (৩৫), আলমাছ মিয়া ও মা সালাতুন বেগম দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এ হামলায় আয়েশা আক্তার (১৮), মা কনিজা বেগম (৫৫), জুবেদা বেগমও সালেহা বেগম গুরুতরভাবে আহত হন। গ্রামবাসী আহত নারীদের উদ্ধার করে প্রথমে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তাদের পরে মৌলভীবাজার সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।
তবে আশংকাজনক অবস্থায় আয়েশা বেগমকে রাতেই সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১২ জুলাই মঙ্গলবার ভোরে আয়েশার মৃত্যু হয়।
আয়েশার পরিবার সদস্যরা জানান, বুধবার আয়েশার বিয়ে দিনক্ষন ঠিক ছিল একই গ্রামের সালাউদ্দিন সুমনের সাথে। মঙ্গলবার রাতে তার গায়ে হলুদ অনুষ্ঠানও ছিল। হামলায় আহত হয়ে মৃত্যু বরণ করায় আয়েশার বিয়ের পিড়িতে বসা হলো না।
সোমবার এ হামলার ঘটনায় কমলগঞ্জ থানায় একটি মামলা হয়েছে। কমলগঞ্জ থানার পুলিশ সিরাজ মিয়া ও সামাদ মিয়াকে সোমবার আটক করেছে।
মামলার তদন্তকারী পুলিশ কর্মকর্তা উপ পরিদর্শক বিজয় প্রসাদ রায় হামলা ও এক যুবতির মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, এ মামলায় সিরাজ ও সামাদ নামে ২ জনকে আটক করে গ্রেফতার দেখানো হয়েছে।
Related News
কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালRead More
মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য শ্যামলীকে অব্যাহতি
বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় নীতি, আদর্শ ও শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটিরRead More



Comments are Closed